US Military Strikes

জঙ্গিদের তিনটি নৌকায় হামলা মার্কিন সেনার, মাদক পাচার করা হচ্ছিল বলে সন্দেহ, নিহত ১১

মার্কিন সেনা সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে পবর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭
Share:

মাদক পাচারকারী তিনটি নৌকার একটি। ছবি: সংগৃহীত।

পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে জঙ্গিদের তিনটি নৌকায় পর পর হামলা চালাল মার্কিন সেনা। সোমবার রাতে পৃথক দুই হামলায় ১১ জন নিহত হয়েছে। আমেরিকা সেনার সাদার্ন কমান্ড মঙ্গলবার জানিয়েছে, মাদক পাচার করা হচ্ছিল ওই নৌকা করে।

Advertisement

মার্কিন সেনা সূত্রে জানানো হয়েছে, সোমবার রাতে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে নামে মার্কিন সেনা। তল্লাশির সময় তারা দেখতে পায়, তিনটি নৌকায় বেশ কয়েক জন রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়। কিন্তু মার্কিন সেনার সতর্কবার্তা উপেক্ষা করেই নৌকা ছোটাচ্ছিল তাঁরা। তার পরই তিনটি নৌকা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনা। সেই হামলার ভিডিয়ো ফুটেজও প্রকাশ্যে এনেছে সাদার্ন কমান্ড (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

বিবৃতি জারি করে সাদার্ন কমান্ড জানিয়েছে,হামলায় মাদক পাচারকারী ১১ জঙ্গির মৃত্যু হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রথম ও দ্বিতীয় নৌকায় আট জন এবং ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় নৌকায় তিন জন জঙ্গি ছিল। সোমবার রাতের এই হামলার পর ওই দুই অঞ্চলে মার্কিন সেনার অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ১৩৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবারেও ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী একটি নৌকায় হামলা চালায় মার্কিন সেনা। সেই ঘটনায় তিন জঙ্গি নিহত হয়েছিল। প্রসঙ্গত, ওই দুই অঞ্চল মাদক পাচারের মসৃণ পথ হয়ে উঠেছিল। কিন্তু ওই দুই অঞ্চলে মার্কিন সেনার নজরদারি বেড়েছে। ফলে মাদক পাচারকারীদের রুখতে তাদের নৌকায় হামলা চালাচ্ছে মার্কিন সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement