Iran War

এক মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা দেখছেন না ট্রাম্প! কী পূর্বাভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট

সদ্যনিহত আয়াতোল্লা খামেনেইয়ের অনুগামীদের মরণপণ প্রতিরোধ দেখে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই পূর্বাভাস দিয়েছেন আমেরিকা-ইজ়রায়েল যৌথবাহিনীর পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২৩:২৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

রবিবার রাতে (আমেরিকার সময়) তিনি বলেছিলেন, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও সেনার প্রাণ যেতে পারে। সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বাভাস, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে পারে।

Advertisement

ইরানের হামলায় রবিবার রাতে কুয়েতে নিহত হয়েছেন তিন জন মার্কিন সেনা। গুরুতর আহত পাঁচ। সোমবার বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতের হামলা চালিয়েছে ইরান। সদ্যনিহত আয়াতোল্লা খামেনেইয়ের অনুগামীদের মরণপণ প্রতিরোধ দেখে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই পূর্বাভাস দিয়েছেন আমেরিকা-ইজ়রায়েল যৌথবাহিনীর পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে ট্রাম্প সংবাদপত্র ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার বা পাঁচ সপ্তাহ পর্যন্ত চালাতে হতে পারে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘প্রয়োজনে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে প্রস্তুত।’’

ওই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তিনি বিরক্ত হবেন না। কিন্তু চার-পাঁচ সপ্তাহ অভিযান চালানোর পরেও তেহরানের বিরুদ্ধে নির্ণায়ক জয় মিলবে কি না, সে বিষয়ে কিছু জানাননি হোয়াইট হাউসের বাসিন্দা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার বিমান হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইজ়রায়েল, কুয়েত, বাহরিন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সাইপ্রাস, জর্ডন এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও বিমানহানা চালিয়েছে তেহরান। আমেরিকার পাশাপাশি পশ্চিম এশিয়ায় দেশ সাইপ্রাসে ব্রিটিশ সেনাঘাঁটি নিশানা করেছে ইরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement