আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিয়ো। —ফাইল চিত্র।
আমেরিকার সঙ্গে ইউরোপকে একাত্ম হওয়ার বার্তা দিলেন আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিয়ো। জার্মানির মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইউরোপকে আমেরিকার সঙ্গে মিলেমিশে চলার বার্তা দিয়েছেন তিনি। এর আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কিছু মন্তব্যে বেশ চটেছিল পশ্চিম ইউরোপের দেশগুলি। ভান্স গত বছর এই একই সম্মেলনে যোগ দিতে এসে বলেছিলেন ইউরোপের দেশগুলিতে বিগত কয়েক বছর ধরেই বাক্ স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিকাঠামোর অভাব দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় ফেরার পরে যে ভাবে একের পর এক দেশের উপরে শুল্কের বোঝা চাপিয়েছিলেন, তা নিয়েও ইউরোপের দেশগুলির সঙ্গে তাঁর প্রশাসনের তিক্ততা বাড়ে। কিন্তু রুবিয়ো এ বার ইউরোপ সফরে গিয়ে আমেরিকার হাত ধরে চলার বার্তাই দিলেন।
শনিবার রুবিয়ো যে মিউনিখ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন, তার মূল বক্তব্য হল, আমেরিকা আদতে ইউরোপেরই ‘সন্তান’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাবে গোটা বিশ্বকে নতুন রূপ দিতে চাইছেন, তাকে সমর্থন করে নিজেদের পুরনো আধিপত্য ফিরিয়ে আনুক পশ্চিম ইউরোপের দেশগুলি। সীমান্ত-বিহীন দেশের ভাবনার কোনও বাস্তবতা নেই বলেও দাবি রুবিয়োর। বরং নিজেদের দেশের সীমান্তগুলি আরও জোরদার করার পক্ষে সওয়ার করেছেন তিনি। বলেছেন, ‘‘ক্ষমতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’’ নিজের বক্তব্যে ভেনেজ়ুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিণতি এবং ইরানের প্রসঙ্গও টেনেছেন রুবিয়ো। তাঁর সাফ কথা, ‘‘বিরোধী দেশগুলির প্রতি নরম হওয়ার কোনও আগ্রহ আমাদের নেই। বরং প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের দেশগুলির থেকে যথাযথ গুরুত্ব এবং পারস্পরিকসহযোগিতা চান।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে