coronavirus

করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে রুখতে পারে ফাইজারের টিকা ও কোভিশিল্ড, বলছে রিপোর্ট

স্কটল্যান্ডে প্রচুর মানুষের উপর ফাইজারের টিকা প্রয়োগ করে এই রিপোর্ট পাওয়া গিয়েছে। সম্প্রতি বিজ্ঞান পত্রিকা ল্যানসেটেও প্রকাশিত হয়েছে তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ০০:০৪
Share:

ছবি সংগৃহীত

করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে রুখতে পারে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা। ওই অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে ওষুধ প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট তৈরি করছে। যার নাম কোভিশিল্ড। তবে ডেল্টা প্রজাতি (ভারতে প্রথম দেখা গিয়েছে এই প্রজাতি)-র মোকাবিলায় ফাইজারের টিকাই বেশি কার্যকরী, বলছে সাম্প্রতিক রিপোর্ট।

Advertisement

স্কটল্যান্ডে প্রচুর মানুষের উপর ফাইজারের টিকা প্রয়োগ করে এই রিপোর্ট পাওয়া গিয়েছে। সম্প্রতি বিজ্ঞান পত্রিকা ল্যানসেটেও প্রকাশিত হয়েছে তা। রিপোর্টে দেখা গিয়েছে, করোনাভাইরাসের আলফা প্রজাতি (ব্রিটেনে প্রথম দেখা গিয়েছে এই প্রজাতি)-র বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকরী ফাইজারের টিকা। অন্য দিকে দ্বিতীয় টিকা নেওয়ার ১৪ দিন পর থেকে ডেল্টা প্রজাতির মোকাবিলায় ৭৯ শতাংশ কাজ করে ওই টিকা। উল্টো দিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আলফা এবং ডেল্টা প্রজাতির মোকাবিলায় যথাক্রমে ৭৩ শতাংশ এবং ৬০ শতাংশ কার্যকরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement