Viral Video

খালে পড়ে গেল বাচ্চার চটি, তোলার আপ্রাণ চেষ্টা হাঁসের, মুগ্ধ নেটিজেনরা

সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে চটিটি তোলার। কিন্তু যতবারই চটিটি তুলে আনছে খাল থেকে ততবারই পিছলে পড়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ১৯:৪৯
Share:

খাল থেকে বাচ্চার চটি তুলছে হাঁস। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে নেওয়া।

ফিলিপিন্সের সান ফ্রান্সিসকোতে বাড়ি মাইলা আগুইলার। তিনি পেশায় একজন সরকারি নার্স। সম্প্রতি তিনি কাজ থেকে ফিরছিলেন বাড়িতে। তখন রাস্তার ধারে বসে থাকতে দেখেন একটি বাচ্চাকে। সেই বাচ্চার এক পাটি চটি পড়ে গিয়েছিলে রাস্তার ধারে খালে। ওই টুকু বাচ্চার পক্ষে ঢালে নেমে চটি তুলে আনা সম্ভব ছিল না। তাই সে রাস্তার উপর বসেই ছিল। কিন্তু রাস্তার ধারের ঢালে ছিল একটি হাঁস। সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে চটিটি তোলার। কিন্তু যতবারই চটিটি তুলে আনছে খাল থেকে ততবারই পিছলে পড়ে যাচ্ছে। শেষমেশ চটিটি ঢাল থেকে তুলে বাচ্চাটিকে দেয় হাসঁটি। তার পর সেই চটি পায়ে দিয়ে ছুট লাগায় বাচ্চাটি।

Advertisement

রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিয়ো করেন। আর সেই ভিডিয়ো পোস্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ অগস্ট। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি।

আর সেই ভিডিয়ো দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। খাল থেকে বাচ্চার চটি তুলে দেওয়ার জন্য হাঁসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Advertisement

আরও পড়ুন: ছ’টি পা নিয়ে জন্মানো রু পেল ৪০০ ইউরোর হুইলচেয়ার

আরও পড়ুন: বিমান ভেঙে পড়েছে সমুদ্রে, জলে ভাসতে ভাসতেই ভিডিয়ো করছেন পাইলট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement