টুকরো খবর

এক পুলিশকে খুনের চেষ্টার ঘটনায়, পরিবারের সকলের সঙ্গে জড়িয়ে গেল একটি ন’মাসের শিশুর নামও। অন্য সবার সঙ্গে এফআইআরে বাচ্চাটিরও নাম রয়েছে। বৃহস্পতিবার অবশ্য দাদুর সঙ্গে লাহৌরের আদালতে গিয়ে জামিন নিয়ে আসে সে। এত ছোট বাচ্চার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার জন্য সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট সাব-ইনস্পেক্টরকে। মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৪ ০১:৫২
Share:

অভিযোগে শিশুর নাম

Advertisement

এক পুলিশকে খুনের চেষ্টার ঘটনায়, পরিবারের সকলের সঙ্গে জড়িয়ে গেল একটি ন’মাসের শিশুর নামও। অন্য সবার সঙ্গে এফআইআরে বাচ্চাটিরও নাম রয়েছে। বৃহস্পতিবার অবশ্য দাদুর সঙ্গে লাহৌরের আদালতে গিয়ে জামিন নিয়ে আসে সে। এত ছোট বাচ্চার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার জন্য সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট সাব-ইনস্পেক্টরকে। মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন শিশুটির পরিবার। এর পরেই তার বাড়িতে পৌঁছয় পুলিশ। কথা কাটাকাটি, বাগ্বিতণ্ডা গড়ায় মারপিটে। অভিযোগ, তেড়ে গিয়ে কাঠের লাঠি দিয়ে এক পুলিশকে আক্রমণ করে শিশুটির পরিবার। ঢিলও ছোড়ে। গুরুতর জখম হন ওই পুলিশ কর্মী।

Advertisement

আবেদন খারিজ

গাজি হত্যা মামলার শুনানিতে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের আদালতে হাজিরা থেকে রেহাইয়ের আবেদন খারিজ করে দিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ওয়াজিদ আলি। আব্দুল রাশিদ গাজি খুনে অভিযুক্ত মুশারফ। মুশারফের আইনজীবী জানান, প্রাক্তন প্রেসিডেন্টের খামারবাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণ হয়। মুশারফের কিছু হয়নি। কারণ তার কিছু ক্ষণ আগেই সেই পথ দিয়ে বেরিয়ে যায় তাঁর কনভয়। সুতরাং মুশারফের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। শনিবারের মতো তাঁকে রেহাই দেওয়া হলেও, পাকাপাকি ভাবে রেহাইয়ের আবেদন খারিজ হয়ে যায়। মামলার পরবর্তী শুনানি ৩ মে।

নয়া দামের বিরুদ্ধে

গ্যাসের নতুন দাম তাঁরা একেবারেই মেনে নিচ্ছেন না বলে শনিবার জানালেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনয়ুক। তিনি জানান, রাজনৈতিক আগ্রাসনের মধ্যে দিয়ে ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া। তাই এ বার অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে দিয়ে ইউক্রেন দখল করার চেষ্টা করছে তারা।

চিনে ভূমিকম্প

তীব্র ভূকম্পন অনুভূত হল দক্ষিণ-পশ্চিম চিনে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। শনিবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ইউনান প্রদেশে অনুভূত হয় ভূকম্পন। জখম হয়েছেন অন্তত ২১ জন। ভেঙে গিয়েছে বেশ কিছু বাড়িও।

মৃত ৩

ভারী বৃষ্টি হওয়ায় মধ্য ইন্দোনেশিয়ার কিছু এলাকায় ধস নামে শুক্রবার রাতে। কাদা-মাটি লেগেছিল রেললাইনের ধারেও। সেই মাটির স্তূপেই ধাক্কা লেগে লাইনচ্যুত হল যাত্রিবাহী ট্রেনের তিনটি কামরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। জখম হয়েছেন আরও দু’জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement