ফাঁসি কাজি আরেফের তিন খুনির

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজি আরেফ আহমেদের তিন খুনির ফাঁসি হল। যশোর কেন্দ্রীয় কারাগারে গতকাল গভীর রাতে আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ঝন্টু এবং শাফায়েত হোসেন হাবিবকে ফাঁসিতে েঝালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ০২:৪৯
Share:

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজি আরেফ আহমেদের তিন খুনির ফাঁসি হল। যশোর কেন্দ্রীয় কারাগারে গতকাল গভীর রাতে আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ঝন্টু এবং শাফায়েত হোসেন হাবিবকে ফাঁসিতে েঝালানো হয়। কুষ্টিয়ার দৌলতপুরে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ‘সন্ত্রাস-বিরোধী জনসভায় বক্তৃতার সময়ে বন্দুকধারীদের হামলায় নিহত হন জাতীয় পতাকার অন্যতম রূপকার কাজি আরেফ আহমেদ-সহ ৬ জন। পরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত ২০০৪-এ ১০ আসামির প্রাণদণ্ডের সাজা ও ১২ জনের যাবজ্জীবন জেল দেন। উচ্চ আদালতে পরে এক জনের প্রাণদণ্ড রদ হয়। ফাঁসির বাকি ৬ আসামি ফেরার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement