রাগ নেই শাহরুখের

চার বছর কেটে গিয়েছে। এখন আর ক্ষুব্ধ নন তিনি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টা আটকে রাখা হয়েছিল শাহরুখ খানকে। সেটা ২০১২। তবে এখন আর ওই ঘটনার জন্য মনে কোনও ক্ষোভ পুষে রাখেননি তিনি।

Advertisement
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৫
Share:

চার বছর কেটে গিয়েছে। এখন আর ক্ষুব্ধ নন তিনি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টা আটকে রাখা হয়েছিল শাহরুখ খানকে। সেটা ২০১২। তবে এখন আর ওই ঘটনার জন্য মনে কোনও ক্ষোভ পুষে রাখেননি তিনি। আমেরিকা সফরে গিয়ে একটি মার্কিন সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বলিউডের এই তারকা। শাহরুখ জানান, তাঁর নামের সঙ্গে মিল আছে এমন কাউকে খুঁজছিল পুলিশ। তাঁকে পরে খুঁজেও পাওয়া যায়। সন্তানদের আমেরিকায় পড়ানোর কথাও ভাবছেন শাহরুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement