আয়ুষ্মান খুরানার বাড়িতে চাঁদের হাট! প্রাক-দীপাবলির পার্টিতে হাজির হলেন কোন বলি তারকারা?
আলোর উৎসবে সামিল হতে প্রস্তুক বলিউড। ইতিমধ্যেই ‘ফেস্টিভ রেডি’ তারকারাও। সম্প্রতি বলিউডের স্বনামধন্য পোশাকশিল্পী মণীশ মলহোত্রের বাসভবনে বসেছিল চাঁদের হাট। এ বার আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কশ্যপের দীপাবলি পার্টিতে দেখা মিলল ভূমি পেডনেকর থেকে শুরু করে রিচা চড্ডা, নুসরত ভারুচা-সহ অনেকের। কে কী পরলেন? কেমন হইহই করলেন সকলে।
শুক্রবার প্রাক-দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন আয়ুষ্মান এবং তাহিরা। এ দিন কালো কুর্তা এবং পাজামায় সেজে উঠেছিলেন অভিনেতা।
তবে স্ত্রী তাহিরা কাশ্যপের সাজ ছিল বেশ রঙিন। প্রিন্ডেট লেহঙ্গায় তিনিও ছিলেন নজরকাড়া।
চকমকি ব্লাউজ়ের সঙ্গে অভিনব কায়দায় শাড়ি। ভূমি পেডনেকরের দীপাবলির সাজে ছিল পশ্চিমি ছোঁয়া।
পরনে ঘিয়ে রঙের ডিপ নেক ব্লাউজ়, সঙ্গে ঘাগরা-চোলি এবং গলায় হার। স্বল্প সাজেই অপরূপা অভিনেত্রী নুসরত ভারুচা।
আরও পড়ুন:
বন্ধু আয়ুষ্মানের পার্টিতে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। নুসরতের সঙ্গেই একফ্রেমে ধরা দিলেন ‘বঙ্গসন্তান’।
জমকালো শাড়িতে লাইমলাইট কাড়লেন হুমা কুরেশি। গানের তালে অভিনেত্রীর জমজমাট নাচ ফ্রেমবন্দি করলেন নুসরত ভারুচা।
এ দিন লাল কুর্তাতে ধরা দিলেন আয়ুষ্মানের দাদা অপারশক্তি খুরানাও। সঙ্গে ছিলেন স্ত্রী আকৃতি আহুজাও।
পার্টিতে উপস্থিত ছিলেন রিচা চড্ডা এবং আলি ফজলও। সদ্যই সন্তানের বাবা-মা হয়েছেন তারকা-দম্পতি। চলতি বছরের দীপাবলি তাঁদের কাছে একটু বেশিই গুরুত্বপূর্ণ, তা বলাই যায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।