প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

আবার বাবা হতে যাওয়ার খবরে জিৎ, স্ত্রী ও কন্যার সঙ্গে ফোটোশুটে গর্বিত পিতা

আবার বাবা হতে চলেছেন জিৎ। সমাজ মাধ্যমে সন্তানসম্ভবা স্ত্রী ও কন্যার সঙ্গে ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। কেমন ছিল সেই সব ছবির সাজ?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২১
সমাজ মাধ্যমের পাতায় গতকাল থেকে খুশির রোল। বাংলা ছবির জনপ্রিয় নাম জিৎ দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। নিজের সমাজ মাধ্যমে সেই সব ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। কেমন ছিল সেই সব ছবির সাজ?  দেখে নিন এই প্রতিবেদনে।
০১ / ১১

মাতৃত্বকালীন শুট শুধু জিৎ নয়,  সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী মোহনা ও মেয়ে নভন্যাও। হাসি খুশিতে উজ্জ্বল পরিবার নতুন সদস্য আসার আনন্দে আপ্লুত।
০২ / ১১

সমুদ্র নীল রঙের পোশাকের থিমে সেজে উঠেছিলেন তিন জনেই। মা মেয়েকে সঙ্গে নিয়েই বাবা জিৎ নায়কের ভূমিকা ছেড়ে যেন একেবারে ঘরোয়া মানুষ।
০৩ / ১১

মেয়ে ও মা একই রকম গাউনে সেজেছেন। সমুদ্রের ঢেউয়ের মতো গাউন পরনে  তাঁরা দুজনেই আনন্দে উজ্জ্বল। মাথায় ফুলেল হেডব্যান্ড, মা ও মেয়ের সাজে অনেক মিল।
০৪ / ১১

অপ্সরার মতো স্বচ্ছ সমুদ্র নীল রঙের গাউন ও ফুলেল হেডব্যান্ডে মোহনাকে আরও অনবদ্য দেখাচ্ছে। মাতৃত্বের উজ্জ্বলতা যেন তাঁর চোখে মুখে ফুটে উঠছে।
০৫ / ১১

সাজ বদল। এই বার তিন জনের পরিবার নতুন সদস্যের আগমনকে অভ্যর্থনা জানাতে সাদা সাজে সেজেছেন। সাদা সার্ট আর ডেনিমই সকলের পোশাক।
০৬ / ১১

মা, বাবা ও মেয়ে তিন জনের পোশাকেই রয়েছে মিল। তবে মোহনাই যেন মধ্য মণি সব আকর্ষণের। তাঁকে ঘিরেই এখন অনেক স্বপ্ন সবার।
০৭ / ১১

জিতের সব চিন্তা ভাবনার লক্ষ্য যেন কেন্দ্রীভূত মোহনার উপর। আগলে রেখেছেন নিজের স্ত্রী ও আগামী সদস্যকে।
০৮ / ১১

কান পেতে নতুন বাবা শুনতে চাইছেন শিশুর শব্দ। নতুন সদস্যের আসা ঘিরে যত পরিকল্পনা,  ভাবনা সব যেন ভাগ করে নিতে চান তাঁর সঙ্গে।
০৯ / ১১

মোহনাও নিজের আনন্দকে প্রতি মুহুর্তে ভাগ করে নিচ্ছেন তাঁর স্বামীর সঙ্গে। নিজের খুঁটিনাটি আশা,  স্বপ্ন সবটুকু ঘিরেই দম্পতির সুখযাপন।
১০ / ১১

নভন্যার হাতে ‘শীঘ্রই হতে চলা দিদি’  লেখা কার্ড। জিতের হাতে রয়েছে ছোট্ট কুশন যাতে লেখা ‘শীঘ্রই হতে চলেছেন বাবা’। মোহনা আবারও মধ্যমণি, তাঁর হেডব্যান্ডে লেখা ‘শীঘ্রই হতে চলেছেন মা’। ভরা সংসারে এক কথায় খুশির বন্যা।
১১ / ১১

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy