সিঁদুরে রাঙা শুভশ্রী, দেবীকে বরণ করলেন ঘরের মেয়ে কোয়েল, মুম্বইয়ে কাজলদের সঙ্গে সিঁদুর খেললেন ঋতুপর্ণা
ধীরে ধীরে টলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে দেবী বরণের প্রস্তুতি।
বরণশেষে বিদায়বেলা… বিষাদের সুর নিয়েই এ বার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা। ধীরে ধীরে টলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে দেবী বরণের প্রস্তুতি।
প্রতি বছরের মতো নিজের আবাসনে সিঁদুর খেলায় মাতলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লাল শাড়ির সঙ্গে সিঁদুরের ছোঁয়া, অপরূপা রাঘ-ঘরনি।
১০১ বছরের মল্লিক বাড়ির পুজো। পরম যত্নে দেবীকে বরণ করে নিলেন ঘরের মেয়ে কোয়েল মল্লিক। পরনে লাল পাড় সাদা শাড়ি।
দশমীতে নিজের শহরে নেই ঋতুপর্ণা সেনগুপ্ত। মুম্বইতে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোতেই মাতলেন তিনি। রানি মুখোপাধ্যায় ও কাজলদের সঙ্গে খেললেন সিঁদুরখেলা।
দেবী বরণ শুরু হয়ে গিয়েছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়েরও। সমাজমাধ্যমে নিজেই তার ঝলক।
আরও পড়ুন:
এ দিন সাদা শাড়িতে নজর কাড়লেন বাংলাদেশি তারকা পূজা চেরি-ও।
বিজয় দশমীর শুভেচ্ছা এল আরও ও পার বাংলার নায়িকার কাছ থেকে। তিনি বিদ্যা সিন্হা মিম। পরনে লাল পাড় সাদা শাড়িতে অপরূপা বঙ্গতনয়া।
বাবার সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা পাঠালেন অভিনেত্রী তথা রাজনীতিক সায়নী ঘোষ।
লাল শাড়িতে বঙ্গকন্যা সুস্মিতা সেনের থেকেও যেন চোখ ফেরানো দায়।
আরও পড়ুন:
সাদা শাড়ি পরে দশমীতে কাঞ্চন মল্লিকের সঙ্গে সিঁদুর খেলতে এলেন শ্রীময়ী চট্টরাজ। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।