প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

দেবীপক্ষের সঙ্গে জীবনেরও নতুন সূচনা! পুজোর আবহে সাতপাকে বাঁধা পড়লেন কোন টেলিতারকারা?

গোটা শহর যখন মেতে উঠেছে উৎসবের মেজাজে, তার মধ্যেই কিছু তারকা মেতে উঠলেন নিজেদের জীবনেরও অন্যতম শ্রেষ্ঠ উৎসবে। টলিপাড়ায় সানাই বেজে উঠেছে। এই পুজোর আবহে কারা বাঁধলেন গাঁটছড়া?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২০:৩৯

কোথাও চোখ ধাঁধানো আয়োজন, তো কোনওটা ছিমছাম চেহারাতেই নজরকাড়া। আবার কেউ গোপনেই করলেন কার্যসিদ্ধি! কথা হচ্ছে তারকাদের বিয়ে নিয়ে। গোটা শহর যখন মেতে উঠেছে উৎসবের মেজাজে, তার মধ্যেই কিছু তারকা মেতে উঠলেন নিজেদের জীবনেরও অন্যতম শ্রেষ্ঠ উৎসবে। টলিপাড়ায় সানাই বেজে উঠেছে। এই পুজোর আবহে কারা বাঁধলেন গাঁটছড়া?

গত শুক্রবার, ৪ অক্টোবর আইনি বিয়ে সেরেছেন ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র। পাত্র ছোট পর্দারই আর এক জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ সাহা।
০১ / ০৯

জুন মাসে আনন্দবাজার অনলাইনই প্রথম জানিয়েছিল অক্টোবরে আইনি বিয়ে সারবেন এই তারকা-জুটি। সেইমতো আংটিবদল, রেজিস্ট্রি বিয়ে এবং আশীর্বাদ পর্ব।
০২ / ০৯

খোলা চুল, পরিমিত রূপটান। প্রিয়াঙ্কার পরনে পিচরঙা সিক্যুইনের গাউন। অন্য দিকে, কালো ব্লেজার আর সাদা শার্টে শুভ্রজিতের থেকেও যেন চোখ ফেরানো দায়! প্রথমে এই সাজেই আংটিবদল সারেন তাঁরা। পরে বেনারসি এবং অলঙ্কারে সজ্জিত প্রিয়াঙ্কা বসেন আইনি বিয়েতে। সাদা শেরওয়ানিতে পাত্রও ছিলেন নজরকাড়া।
০৩ / ০৯

পুজোর মাসেই চার হাত এক হল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকারের। যদিও আইনি মতে তাঁরা এক বছর আগে থেকেই স্বামী-স্ত্রী। এ বার পালা ছিল সামাজিক মতে বিয়ের।
০৪ / ০৯

সেই মতোই হই হই করে শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি। মেহেন্দি অনুষ্ঠানের পাট চুকিয়ে গত ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন রূপসা এবং সায়নদীপ।
০৫ / ০৯

রবিবার, ৬ অক্টোবর ছিল দু'জনের বৌভাতের অনুষ্ঠান। ঘিয়ে রঙের ঝলমলে পশ্চিমি পোশাকের সঙ্গে গলাভর্তি সোনার অলঙ্কারে সেজে উঠেছিলেন রূপসা। রংমিলান্তি শেরওয়ানিতে নজর কেড়েছিলেন বর সায়নদীপও।
০৬ / ০৯

এর পরেই তালিকায় নাম টেলিভিশন জগতের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের। ধারাবাহিকের বাইরে সমাজমাধ্যমেও অভিনেত্রী বেশ জনপ্রিয়। তবে বিয়েটা সারলেন গোপনেই।
০৭ / ০৯

বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে হল ‘খেলাঘর’ ধারাবাহিকের 'পূর্ণা'র। পাত্রও কি টেলিভিশন জগতের কেউ? না, স্বীকৃতির স্বামী অভিনেতা নন। নাম তাঁর রাহুল।
০৮ / ০৯

বিয়ের দিন সাদা শাড়ি, সঙ্গে ভারী গয়নায় সেজেছিলেন স্বীকৃতি। তবে বাঙালির বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তাঁর হাতে। অভিনেত্রীর স্বামীও রংমিলন্তি করে সাদা শেরওয়ানিতে সাজেন। প্রীতিভোজের দিন অবশ্য ফিউশন পোশাকে দেখা গেল দু’জনকেই।
০৯ / ০৯

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy