প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

কারও কোলে দ্বিতীয় সন্তান, কেউ পেলেন প্রথম মাতৃত্বের স্বাদ, সন্তানদের সঙ্গে প্রথম পুজো তারকাদের

কারও কোলে এসেছে দ্বিতীয় সন্তান। কেউ আবার প্রথম বারের জন্য পেয়েছেন মাতৃত্বের স্বাদ। সন্তানের জন্মের পরে এটি প্রথম পুজো হতে চলেছে কোন কোন তারকার?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২১:০৭

বলিউডের বিরুষ্কা হোক বা টলিপাড়ার কোয়েল-শুভশ্রী, চলতি বছরের দুর্গাপুজোটা যেন তাঁদের কাছে একটু বেশিই আনন্দের। কারও কোলে এসেছে দ্বিতীয় সন্তান। কেউ আবার প্রথম বারের জন্য পেয়েছেন মাতৃত্বের স্বাদ। সন্তানের জন্মের পরে এটি প্রথম পুজো হতে চলেছে কোন কোন তারকার?

গত বছর নভেম্বরের শেষের দিকে রাজ-শুভশ্রীর কোলে আসে তাঁদের দ্বিতীয় সন্তান, মেয়ে ইয়ালিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান ইউভানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। পুত্র এবং কন্যাকে একসঙ্গে নিয়ে এই প্রথম পুজো উপভোগ করতে চলেছেন তারকা যুগল।
০১ / ১০

চলতি বছরই দ্বিতীয় বার মা হয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা পরীমণি। তবে এক দত্তক কন্যার। ২০২২ সালের অগস্ট মাসে কোলে আসে ছোট্ট পদ্ম। তার দুই বছরের মাথাতেই কন্যাসন্তান দত্তক নেন তিনি। বলাই যায়, দুই খুদেকে নিয়ে চলতি বছরের পুজো দারুণ কাটবে অভিনেত্রীর।
০২ / ১০

অন্য দিকে, দুই থেকে তিন হয়েছেন মোহর এবং দুর্নিবারও। চলতি বছর ফেব্রুয়ারি মাসে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। সমাজমাধ্যমে নিজেরাই জানিয়েছিলেন পুত্রসন্তান এসেছে ঘরে। তাকে ঘিরেই জমজমাট মোহর-দুর্নিবারের এ বছরের পুজো।
০৩ / ১০

দেবীপক্ষের সূচনালগ্নেই অনুরাগীদের সুখবর দিয়েছেন কোয়েল মল্লিক। কবীরের কাঁধে এবার শীঘ্রই বর্তাতে চলেছে বড় দাদার দায়িত্ব। দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন কোয়েল এবং স্বামী নিসপাল রানে। ২০২০ সালে, অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। এবার কোলে কার আগমন? সেই কৌতূহল বুকে চেপেই হইহই করে কাটুক অভিনেত্রীর এই বছরের পুজো।
০৪ / ১০

চলতি বছর প্রেমের সপ্তাহেই মা হয়েছেন অনুষ্কা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট এবং অনুষ্কার কোলে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান, পুত্র অকায়। ভামিকা এবং অকায়কে নিয়ে কেমন কাটে এ বছরের উৎসবের মরসুম, এখন তারই অপেক্ষায় ভক্তরা।
০৫ / ১০

বিয়ের ৩ বছর পর বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। স্ত্রী নাতাশার কোলে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। এক সময়ের 'স্টুডেন্ট' এখন বাবার ভূমিকায়! দায়িত্বের সঙ্গে বেড়েছে আনন্দের রেশও। এই বছরের উৎসব যে আনন্দে কাটবে, তা বলা যায়।
০৬ / ১০

এ বছর জুলাই মাসে মা হন অভিনেত্রী রিচা চড্ডা। তাঁর এবং স্বামী আলি ফজলের সংসারে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, সন্তানের জন্মের পর দুই তারকার প্রথম নবরাত্রি। কোনও বিশেষ পরিকল্পনা? সবটাই ক্রমশ প্রকাশ্য।
০৭ / ১০

এ বছর অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের পরিবারেও এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই চর্চিত যুগল। ছেলে বেদবিদকে নিয়ে আনন্দে কাটুক এই বছরের পুজো।
০৮ / ১০

অন্য দিকে, চলতি বছরের উৎসব মাস গুরুত্বপূর্ণ ‘টুয়েলভ্‌থ ফেল’ মনোজের কাছেও! হ্যাঁ, কথা হচ্ছে বিক্রান্ত ম্যাসিকে নিয়েই। তিনি এবং তাঁর স্ত্রী, অভিনেত্রী শীতল ঠাকুরের কোল আলো করে এসেছে পুত্রসন্তান।
০৯ / ১০

গত মাস থেকেই বদলে গিয়েছে দীপিকার জীবনও। বেড়েছে পরিবার। বেড়েছে দায়িত্বও। গণেশ চতুর্থীর পরের দিনই রণবীর-দীপিকার সংসারে এসেছে লক্ষ্মী। মা হয়েছেন অভিনেত্রী। কেমন কাটবে এই বছরের উৎসবের মরসুম? জানতে মুখিয়ে অনুরাগীরা।
১০ / ১০

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy