প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

কেউ সাজপোশাকে নজরকাড়া, কারও দিন জৌলুসহীন, কাজের ফাঁকে কেমন কাটল তারকাদের পঞ্চমী?

কিছু কিছু মণ্ডপে এখনও প্রতিমা বরণ না হলেও পঞ্চমী থেকেই বাঙালিরা কিন্তু মনেপ্রাণে বরণ করে নিয়েছে পুজোর আমেজকে। বাদ যায়নি তারকারাও। কেউ ঘুরতে বেরোলেন, আবার কেউ পরিজনদের সঙ্গে একান্তেই কাটালেন পঞ্চমীর দিনটা। কার কেমন কাটল পঞ্চমী? কী পরলেন, কেমন সাজলেন তারকারা? রইল তার ঝলক।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ০০:৪৭
ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার 'সহজ' ফ্রেম। পঞ্চমীতে লালে সেজে উঠলেন অভিনেত্রী। অন্য দিকে রংমিলান্তি পাঞ্জাবীতেই নজর কাড়লেন ছেলে সহজ।
০১ / ০৯

ক্যামেরার দিকে তাকিয়ে রাজ চক্রবর্তী। কিন্তু শুভশ্রীর দৃষ্টি জুড়ে তখন এক জনই। ছেলের পর এবার কোলে কন্যা সন্তান। রাজ-শুভশ্রীর এই বছরের পুজোটা একটু বেশিই আনন্দের। সেই আনন্দের রেশই যেন চোখে পড়ল দু'জনের ছবির ফ্রেমেও।
০২ / ০৯

পরনে সাদা লাল পাড় শাড়ি, সাবেকি সাজে বাঙালিরা বরাবরই নজরকাড়া। তবে এ দিন শ্রাবন্তীর সাজে ছিল আভিজাত্যের ছোঁয়াও।
০৩ / ০৯

বিয়ের পরে প্রথম পুজো রূপাঞ্জনার। পঞ্চমীর দিন পরিপাটি হয়ে ছবি পোস্ট করলেন তিনি। এদিন অভিনেত্রীর পরনে হলদেটে সাদা রঙের শাড়ি এবং মেরুন রঙা ব্লাউজ। সেই সঙ্গে গলায় ভারী হার যেন আরও সম্পূর্ণ করল সাজটিকে।
০৪ / ০৯

ফ্রেমে যাঁরা রয়েছেন, তাঁদের দু'জনের কাছেই এই বছরের পঞ্চমীটা একটু বেশিই গুরুত্বপূর্ণ। একজন সম্মানিত হলেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে এবং অন্য জনের ছবি মুক্তি। সেখানেও 'মহাগুরু'! কাজেই আজকের দিনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌরসেনী মৈত্রের এই ছবি একেবারে 'পিকচার পারফেক্ট'!
০৫ / ০৯

বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই চলতি বছরই মাকে হারিয়েছেন তিনি। তবে উৎসবের দিনে মন খারাপের মাঝেও পাশে পেয়েছেন স্বামী আদৃত রায়কে। এই বছরের পুজোটা যেন একেবারেই অন্যরকম কৌশাম্বী চক্রবর্তীর কাছে।
০৬ / ০৯

পুজো মানেই ট্র্যাডিশনাল লুক তো বনতা হ্যায়! পঞ্চমীতেই নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তও। নীল বেনারসির সঙ্গে সোনালি নেকলেস এবং কানে বড় দুল। পরিমিত মেকআপেই অপরূপা স্বস্তিকা।
০৭ / ০৯

ভিন্ন ধর্ম নিয়ে বারংবার কটাক্ষ ধেয়ে এলেও তা বরাবরই তুড়ি মেরে উড়িয়েছেন তিনি। নুসরত জাহান। মায়ের সামনে লাল পাড় সাদা শাড়ি এবং সাবেকি সাজে নজর কাড়লেন অভিনেত্রী।
০৮ / ০৯

পঞ্চমীর সন্ধ্যায় ছিমছাম সাজেই দেখা মিলল রাজনন্দিনীর। পরনে শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। খোলা চুলে লাইমলাইট কাড়লেন অভিনেত্রী।
০৯ / ০৯

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy