প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

ধুনুচি নাচ, আড্ডা সামলে কার সঙ্গে বিশেষ সময় কাটাবেন সায়ন্তনী?

পুজোর মধ্যে কাজ বন্ধ রাখলেও কেরিয়ারের ফোকাস থেকে সরে যেতে রাজি নন অভিনেত্রী সোহিনী গুহঠাকুরতা। বরং আড্ডা, আনন্দ আর মজার মধ্যে ও কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮
পুজোর মধ্যে কাজ বন্ধ রাখলেও কেরিয়ারের ফোকাস থেকে সরে যেতে রাজি নন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। বরং আড্ডা, আনন্দ আর মজার মধ্যেও কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস তিনি।
০১ / ০৯

সায়ন্তন ঘোষালের পরিচালনায় তৈরি হচ্ছে ‘হেডকোয়াটার্স লালবাজার’।  লালবাজারের অন্দরের গল্প বলবে এই ক্রাইম ড্রামা। সেখানেও এক বিশেষ চরিত্রে দেখা যাবে সায়ন্তনীকে। তিনি এই সিরিজ নিয়েও খুব আশাবাদী।
০২ / ০৯

সিরিজে ‘মীরা’ নামের এক বিশেষ চরিত্রে রয়েছেন সৌরসেনী। সায়ন্তনীর কথায়,‘‘ক্রাইম থ্রিলার বলে গল্পটা একেবারেই বলা যাবে না তবে এই ওয়েব সিরিজ দাগ কাটবে সকলের মনে।’’ পুজোর পর সায়ন্তনী ব্যস্ত হয়ে পরবেন ‘টোটাল মস্তি’ সিনেমার আউটডোর শুটি‌ংয়ে।
০৩ / ০৯

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ক্রাইম ড্রামায় এঁরা ছাড়াও দেখা যাবে কৌশিক সেন,সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, স্বাগতা মুখোপাধ্যায়-সহ অন্যদের। এতে সায়ন্তনীর চরিত্রের নাম রুবি। খুন হয় সে। তাকে ঘিরেই বাড়তে থাকে গল্প।
০৪ / ০৯

সায়ন্তনী অভিনীত, সব্যসাচী ভৌমিক পরিচালিত ‘তিন কন্যা’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এখানে তিনটি গল্পের মধ্যে ‘বেডশিট’ গল্পে দেখা যাবে সায়ন্তনীকে। তার চরিত্রের নাম রত্না।
০৫ / ০৯

‘বেডশিট’ গল্পটি এক পরিচারিকাকে ঘিরে, যার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এই ধরনের ঘটনা আমাদের চারপাশে আকছার ঘটে। প্রায়ই বিত্ত-মেধা নির্বিশেষে শ্রেণিবিভাজন যে মানুষের মনের কতটা গভীরে বাসা বেঁধে আছে, তা আরও একবার মনে করিয়ে দেয় এই ছবি।
০৬ / ০৯

এই পরিচারিকার ভূমিকাতেই অভিনয় করবেন সায়ন্তনী গুহঠাকুরতা। যদিও তিনি এখন ব্যস্ত বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে ‘চাতক’ ছবির শুটিং নিয়ে। শুট চলছে মুর্শিদাবাদে।
০৭ / ০৯

তবে কাজের মধ্যেও ধীরে ধীরে পাকতে শুরু করেছে সায়ন্তনীর প্রেম। পুজোয় থাকবেন মনের মানুষের সঙ্গে, যদিও তাঁর সম্পর্কে এখনই মুখ খুলতে রাজি নন সায়ন্তনী। তবে প্রেম নিয়ে চুপ থাকলেও জানালেন পুজোর পরিকল্পনা।
০৮ / ০৯

এ বারও মৈনাক বন্দোপাধ্যায়ের সঙ্গে ঝুনুচি নাচবেন। মুম্বইয়ের বন্ধু সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাটাবেন সময়। তবে সেই বিশেষ মানুষটি কে তা নিয়ে স্পিকটি নট সায়ন্তনী!(ছবি: অনির্বাণ ভট্টাচার্য,  মেক আপ: সুরজিৎ সরকার, ডিজাইনার: শান্তনু গুহঠাকুরতা)
০৯ / ০৯

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy