প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

পুজোতেও কেরিয়ারে ফোকাস ঋতুপর্ণার! কী করছেন?

রেশমী মিত্র-র ‘লাইমলাইট’ বলে একটা ছবি আসছে, এতে ঋতুপর্ণার ডাবল রোল।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৫
চলতি বছর খুবই ভাল কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘আহা রে’ খুব ভাল রেসপন্স পেয়েছে। অস্ট্রেলিয়া ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই দেখানো হয়েছে 'আহা রে'।
০১ / ১০

অন্য দিকে ‘বসু পরিবার’-এর জন্য বঙ্গ সম্মেলনে বেস্ট অ্যাক্টর সম্মান পেয়েছেন ঋতূপর্ণা। ‘মুখার্জিদার বউ’-ও মোটের উপর হিট। বিদেশে বহু জায়গায় ছবিটা ঘুরছে।
০২ / ১০

হাতে কাজও কম নেই এই মুহূর্তে। রেশমী মিত্র-র ‘লাইমলাইট’ বলে একটা ছবি আসছে, এতে ঋতুপর্ণার ডাবল রোল। ‘অতিথি’-র মতো সাধারণ গল্পও মানুষ ভালবেসেছে বলে জানালেন ঋতুপর্ণা।
০৩ / ১০

এ ছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ‘আমার লবঙ্গলতা’। ইন্দ্রনীল, পাপিয়া অধিকারীও রয়েছেন এই ছবিতে।
০৪ / ১০

নির্মল চক্রবর্তীর ‘দত্তা’র কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ফিরদৌস আর জয় সেনগুপ্ত তো রয়েছেনই, সঙ্গে আছেন দেবলীনা কুমারও। মিউজিক করছেন জয় সরকার।
০৫ / ১০

তার শিডিউলে রয়েছে রাজু দেবনাথের পরিচালনায় 'বিউটিফুল লাইফ' ছবিটিও। টোটা রায়চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে আসছে এই ছবি। এই সিনেমায় পরাণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ এক চরিত্রে অভিনয় করছেন।
০৬ / ১০

'বিউটিফুল লাইফ'-এর সঙ্গীত পরিচালনা করছেন শান্তনু বসু। গান গেয়েছেন নচিকেতা ও জয়তী চক্রবর্তী। ঋতুপর্ণার ভাই প্রদীপ্ত সেনগুপ্ত এই ছবি এগজিকিউট করছেন।
০৭ / ১০

ইন্দ্রাশিস লাহিড়ীর ‘পার্সেল’ নিয়েও ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে। ঋতুপর্ণা এবং শাশ্বতকে এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে। এতে ঋতুপর্ণা গানও গেয়েছেন জয় সরকারের তত্ত্বাবধানে।
০৮ / ১০

এই বছর ‘বিদ্রোহিনী’ আর ‘দামিনী’- এই দুই অ্যাকশন ছবিও করেছেন তিনি। বলিউডও এ বার উন্মুখ তাঁকে ঘিরে। অনুরাগ কাশ্যপ অভিনীত ‘বাঁশুরি’ ছবিতে অনুরাগের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করছেন তিনি।
০৯ / ১০

পুজোর ক’দিন আড্ডা, খাওয়াদাওয়া, পুজোর বিচার ইত্যাদি নানা কাজে ব্যস্ত থাকলেও পুজোর পরেই কাজের লম্বা তালিকা হাতে প্রস্তুত ঋতুপর্ণা। ছবি সৌজন্য: নির্মল চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy