প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

Saheb Bhattacharya: শারদ-সাজে পাঞ্জাবিতেই জমজমাট ‘সাহেবিয়ানা’

বছর কাটে জিনস, শার্ট, প্যান্টেই। ধুতি-পাঞ্জাবির আভিজাত্য তবু অমলিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৯:৪১
 সপ্তমী-অষ্টমী-নবমী। পুজো জমজমাট। সাজও। ঠিক কোন পোশাকে হয়ে ওঠা যাবে ভিড়ের মধ্যমণি? সাহেব ভট্টাচার্যের পুজোর সাজে তারই ঝলক।
০১ / ১০

শারদ-সাজের বাঙালিয়ানায় পাঞ্জাবি বাঙালির চিরন্তন পছন্দ। পুজোর শুরু থেকে শেষ, পাঞ্জাবিই শেষ কথা।
০২ / ১০

সপ্তমী শুরু হোক রঙিন পাঞ্জাবিতেই। সাহেবের বাছাই নীলরঙা পাঞ্জাবি। তার উপরে ত্রিনয়নী মায়ের মুখ।
০৩ / ১০

সাবেক পাঞ্জাবির স্বাদ বদলে সামিল হালফিলের নকশা। সাহেবের সাজে মিলেমিশে গেল ঐতিহ্য ও আধুনিকতা।
০৪ / ১০

অষ্টমীর অঞ্জলি। পাশে লালপেড়ে সাদা শাড়িতে ঝলমলে বঙ্গনারী। পুরুষও পাল্লা না দিলে চলে? তাঁর পোশাকেও থাকুক না লাল-সাদার ছোঁয়া!
০৫ / ১০

বছর কাটে জিনস, শার্ট, প্যান্টেই। ধুতি-পাঞ্জাবির আভিজাত্য তবু অমলিন। সাহেবকেই দেখুন না!
০৬ / ১০

লাল ধুতির জুটিতে লাল-সাদা কাজের পাঞ্জাবি। এই সাহেবই নাকি ‘গোরস্থানে সাবধান’ বা ‘রয়্যাল বেঙ্গল রহস্য’-র সেই সদ্য কৈশোর পেরোনো তোপসে? ভাবা যায়!
০৭ / ১০

চোখ-ধাঁধানো নবমীর সাজে । পর্দার তোপসে কি এ বার চ্যালেঞ্জ ছুড়বেন খোদ ফেলুদার দিকেই?
০৮ / ১০

লাল পাঞ্জাবিতে হাতে আঁকা দুর্গার মুখ। লাল-হলুদ-সবুজের এমন উজ্জ্বল উপস্থিতি মণ্ডপে এমনিই চোখ টানবে। সঙ্গে সাহেবের মতো রোদচশমা ও রুদ্রাক্ষের মালাও পরবেন নাকি? জমে যাবে কিন্তু!
০৯ / ১০

পোশাক: শ্যামসুন্দর বসু। ছবি: শ্রী  ও দেবজিৎ। রূপটান: শাশ্বত। পরিকল্পনা: শুভজিৎ ঘোষ।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy