কলকাতায় সানি! নাচে-গানে মাতাবেন দর্শকদের
এই প্রথম কলকাতায় করবেন নাচের অনুষ্ঠান। জেনে নিন কোথায় কবে দেখা যাবে তাঁর মোহময়ী অবতার।
তাঁর রূপের আগুনে মগ্ন সারা বিশ্ব। পর্ণ তারকা থেকে বলিউডের সফল অভিনেত্রী।
অভিনয় করেছেন ‘রাগিণী এমএমএস ২’ সহ আরও অনেক বলিউড ছবিতে। অভিনয় করেছেন ‘জিসম ২’ ছবিতেও।
বলিউড সিনেমার আইটেম গান আর তাতে যদি থাকেন সানি লিওন তাহলে তো কথাই নেই। লাস্যময়ী চেহারায় তিনি যেন অপ্সরা।
তাঁকে এক ঝলক দেখার জন্য পাগল পুরো দুনিয়া। তাই তাঁর পিছনে সব সময় ব্যস্ত মিডিয়াও।
তবে এই বার কলকাতার সানি ভক্তদের জন্য সুখবর। কারণ তাঁদের প্রিয় তারকা আসতে চলেছেন কলকাতায়।
আরও পড়ুন:
শুধু যে আসবেন তাই নয়, এই প্রথম কলকাতায় করবেন নাচের অনুষ্ঠান। জেনে নিন কোথায় কবে দেখা যাবে তাঁর মোহময়ী অবতার।
আগামী ২৯ অক্টোবর ২০২২ কলকাতায় নাচের অনুষ্ঠান করবেন তিনি। আপনিও যদি সামনে থেকে দেখতে চান সানির মোহময়ী রূপ তাহলে কাটতে হবে টিকিট।
অনলাইনে পাওয়া যাবে টিকিট। মূল্য মাত্র ৯৯৯ টাকা। অফলাইনে টিকিট বুক করতে যোগাযোগ করুন এই নম্বরে- ৯৯০৩১০৮৮৯১