প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

পদ্মা পাড়ের দেশেও ভক্তিভরে হয় কালী-আরাধনা, উপচে পড়ে ভক্তের ঢল

বাংলাদেশে রয়েছে দেবী কালীর বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:৫১
প্রতিবেশী রাষ্ট্রে কালীপুজো: বাংলাদেশেও কালীপুজো একটি বড় উৎসব। এ বছর - অর্থাৎ- ২০২৫ সালে আগামী ২০ অক্টোবর, সোমবার, কার্তিক অমাবস্যা তিথিতে এই পুজো হবে। জেনে নেওয়া যাক সেখানকার প্রাচীন ও জনপ্রিয় পুজোগুলির হদিস। (প্রতীকী ছবি)
০১ / ১০

ঢাকা মহানগরী: ঢাকার সিদ্ধেশ্বরী কালীমন্দির একটি খুবই প্রাচীন ও বিখ্যাত মন্দির। যার বয়স ৫০০ বছরেরও বেশি বলে জানা যায়। প্রতি বছর এখানে কালীপুজো হয় এবং সেই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম ঘটে।
০২ / ১০

ঢাকেশ্বরী মন্দির: ঢাকার ঢাকেশ্বরী মন্দিরও একটি প্রাচীন মন্দির। যদিও এটি মূলত দুর্গাপুজোর জন্য পরিচিত। তবে কালীপুজোতেও এখানে বিশেষ আরাধনা হয়। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির।
০৩ / ১০

৫০০ বছরের পুরনো ঐতিহ্য - মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শেখর নগরে একটি ঐতিহ্যবাহী পুজো হয়। এটি শ্রী শ্রী রক্ষাকালী পুজো নামে পরিচিত। এর বয়স প্রায় ৫৩০ বছর বলে জানা যায়।
০৪ / ১০

রক্ষাকালী পুজোর মহিমা: এই পুজো শুরু করেছিল স্থানীয় একটি সম্প্রদায়। খারাপ সময় এবং অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই পুজো করা হয়। তার সাক্ষী থাকতে দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন।
০৫ / ১০

শক্তিপীঠের পবিত্র স্থান: বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরে রয়েছে যশোরেশ্বরী কালী মন্দির। ৫১ শক্তিপীঠের অন্যতম এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।
০৬ / ১০

ব্রহ্মপুত্র নদের তীরে কালীবাড়ি: ময়মনসিংহ জেলার অন্যতম পুরনো মন্দির হল - বড় কালী বাড়ি মন্দির। নবাব আলিবর্দী খাঁ-এর আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বিগ্রহ পাওয়া গিয়েছিল ব্রহ্মপুত্র নদে।
০৭ / ১০

সুন্দরবনের প্রাচীন মন্দির: খুলনা জেলায় সুন্দরবনের অভ্যন্তরে রয়েছে একটি প্রায় ৪০০ বছরের প্রাচীন কালী মন্দির। এটি শেখেরটেক নামে একটি জায়গায় অবস্থিত। ইতিহাস ও স্থাপত্যের কারণে এটি গুরুত্বপূর্ণ।
০৮ / ১০

বারোয়ারি পুজোর জাঁকজমক: মন্দিরের পাশাপাশি বাংলাদেশে অনেক বড় বারোয়ারি কালীপুজোও অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ-সহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন করা হয়। অপরূপ আলোকসজ্জায় সেজে ওঠে মণ্ডপগুলি। (প্রতীকী ছবি)
০৯ / ১০

ঐক্যের উৎসব: বাংলাদেশে কালীপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি এখানকার ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। হিন্দু ও মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষই এই উৎসবে অংশগ্রহণ করেন। (প্রতীকী ছবি)   (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy