IPS Officers Reappointed

ইন্দিরা মুখোপাধ্যায়-সহ রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন, কে কোন পদ পেলেন?

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। রাজ্যের মোট ১৯ জন আইপিএস অফিসারকে অপসারণ করেছিল নির্বাচন কমিশন। তাঁদের অন্যত্র নিয়োগ করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৫১
ইন্দিরা মুখোপাধ্যায়-সহ পুলিশের অপসারিত আধিকারিকদের পুনর্বহালের নির্দেশিকা জারি করেছে নবান্ন।

ইন্দিরা মুখোপাধ্যায়-সহ পুলিশের অপসারিত আধিকারিকদের পুনর্বহালের নির্দেশিকা জারি করেছে নবান্ন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দিল নবান্ন। তাঁদের নতুন পদে নিয়োগ করা হয়েছে। বুধবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্বাচন কমিশন এই আইপিএস অফিসারদের মঙ্গলবারই অপসারণ করেছিল। বলা হয়েছিল, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে তাঁদের পুনর্বহাল করা যাবে না। নবান্ন সে কথা মাথায় রেখেই নির্দেশিকা জারি করেছে।

Advertisement

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। এ ছাড়া, এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণকুমার ত্রিপাঠী। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হয়েছে। একই দায়িত্ব পেয়েছেন আসানসোল-দুর্গাপুরের অপসারিত পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরিকে। আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশকুমার জৈনকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজি করা হয়েছে। আইবির ডিআইজি হচ্ছেন হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের অপসারিত পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে।

আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে ছ’জন অপসারিত আধিকারিককে। সেই তালিকায় রয়েছেন ইসলামপুরের অপসারিত পুলিশ সুপার জোবি থমাস, মালদহের অপসারিত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের অপসারিত পুলিশ সুপার আমনদীপ, হুগলি (গ্রামীণ)-এর অপসারিত পুলিশ সুপার কামনাশিস সেন, মুর্শিদাবাদ পুলিশ জেলার অপসারিত সুপার ধৃতিমান সরকার এবং জঙ্গিপুর পুলিশ জেলার অপসারিত সুপার হোসেন মেহেদি রহমান।

পূর্ব মেদিনীপুরের অপসারিত পুলিশ সুপার পারিজাত বিশ্বাস, ডায়মন্ড হারবারের অপসারিত পুলিশ সুপার বিশপ সরকার, কোচবিহারের অপসারিত পুলিশ সুপার সন্দীপ কাররা, বসিরহাটের অপসারিত পুলিশ সুপার আরিশ বিলাল এবং পশ্চিম মেদিনীপুরের অপসারিত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিকে রাজ্য পুলিশের এসটিএফ-এর পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া, বারাসতের অপসারিত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ মীনা রয়েছেন এডিজি (কারা) পদে। তাঁকে এডিজি (রেকর্ড ব্যুরো) হিসাবে অতিরিক্ত দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন