Central Zoo Authority Recruitment

সেন্ট্রাল জ়ু অথরিটির বিভিন্ন পদে কর্মখালি, আবেদনের সুযোগ পাবেন কারা?

আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। বেতন ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৭৬ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৭:০৯
Job Recruitment.

প্রতীকী চিত্র।

সেন্ট্রাল জ়ু অথরিটিতে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানে ইভ্যালুয়েশন অ্যান্ড মনিটরিং অফিসার, সায়েন্টিফিক অফিসার, ভেটেরিনারি কনসালট্যান্ট, পলিসি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মখালি রয়েছে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৫৬ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। শূন্যপদ চারটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে জ়ুলজি, ভেটেরিনারি সায়েন্স, ওয়াইল্ড লাইফ কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।

নিযুক্তরা প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৭৬,২৩০ টাকা বেতন হিসাবে পাবেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে কাজ চলবে। এর পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পাবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন