Apprenticeship Recruitment 2025

সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ১০০ জন শিক্ষানবিশ প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে ১০০ জনকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯
South Eastern Coalfields Limited.

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা দিচ্ছে কাজ শেখার সুযোগ। সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক। তার সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র এবং ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অফিস অপারেশন এগজ়িকিউটিভ হিসাবে নিযুক্তরা প্রশিক্ষণ নিতে পারবেন। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের দফতরে এক বছরের জন্য সেই প্রশিক্ষণ চলবে। আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

আগ্রহীদের একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। এর পরে তাঁরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। মাসিক ভাতা (স্টাইপেন্ড) হিসাবে ৬,০০০ টাকা দেওয়া হবে। আবেদন গ্রহণ করা হবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন সংক্রান্ত শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন