JU Recruitment 2026

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তরদের জন্য গবেষণার সুযোগ, নিয়োগের ইন্টারভিউ কবে?

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ফ্লুয়িড ডায়নামিক্স, হিট ট্রান্সফার, কম্পিউটার প্রোগ্রামিং-সহ নানা বিষয়ে জ্ঞান থাকলে গবেষণার সুযোগ মিলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। বিষয়— ‘ডেভেলপমেন্ট অফ আর্লি ডিটেকশন অফ ব্যাটারি ফল্টস ইউজ়িং ডেটা ড্রিভেন অ্যান্ড ডায়নামিকাল সিস্টেম-বেস্ড‌ অ্যাপ্রোচেস’। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট।

প্রকল্পে এক জন রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিলের ভিত্তিতে স্থির করা হবে নিযুক্তের কাজের মেয়াদ। তাঁর সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি। সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের মেকানিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, পাওয়ার বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট-এও।

আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টেয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। আবেদনের বাকি শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন