Farha Khan

৩০০ টাকা দিয়ে শুরু! ফরাহ খান তাঁর রন্ধনশিল্পীর পারিশ্রমিক বাড়িয়ে দিলেন, কত পান দিলীপ?

সম্প্রতি জ্যাকি শ্রফের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ফরাহ ও দিলীপ। সেখানে গিয়ে নিজের রন্ধনশিল্পীর বেতন বৃদ্ধি করার কথাও বলেন ফরাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৮:১২
Farah Khan’s jokingly said that she will increase her cook Dilip’s fees

দিলীপের বেতন বাড়িয়ে দিলেন ফরাহ? ছবি: সংগৃহীত।

ছবি পরিচালনার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল নিয়েও ব্যস্ত থাকেন ফরাহ খান। নিজের চ্যানেলের জন্য প্রায়ই তারকাদের বাড়ি বাড়ি পৌঁছে যান পরিচালক তথা কোরিয়োগ্রাফার। সঙ্গে যান তাঁর নিজস্ব রন্ধনশিল্পী দিলীপ। সম্প্রতি জ্যাকি শ্রফের বাড়িতে গিয়েছিলেন ফরাহ ও দিলীপ। সেখানে গিয়ে নিজের রন্ধনশিল্পীর বেতন বৃদ্ধি করার কথাও বলেন ফরাহ।

Advertisement

জ্যাকির বাড়িতে তাঁর কন্যা কৃষ্ণা শ্রফের সঙ্গেও দেখা হয় ফরাহের। কৃষ্ণা সম্প্রতি ‘দ্য ৫০’ নামে একটি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছিলেন। তাই ফরাহ রসিকতা করে বলেন, “জ্যাকি শ্রফের এক কন্যা রয়েছে, কৃষ্ণা শ্রফ। তিনি খুবই সুন্দরী। তিনি ‘দ্য ৫০’ নামে একটি শো করেছেন সম্প্রতি।” এর পরেই দিলীপের দিকে তাকিয়ে ফরাহ বলেন, “এ বার থেকে তোমার বেতনও এটাই হবে— ৫০।” এই শুনে দিলীপ বলে ওঠেন, “ও, এ বার থেকে আমি ৫০ হাজার টাকা বেতন পাব?” তখন রসিকতা করেই ফরাহ বলেন, “ভৃত্যের আশা।”

তবে শোনা যায়, বাস্তবে মাসে ১ লক্ষ টাকা করে পারিশ্রমিক পান দিলীপ। ১১ বছর আগে তিনি ফরাহের বাড়িতে রান্না শুরু করেছিলেন। সেই সময়ে তাঁর পারিশ্রমিক ছিল মাসে ২০ হাজার টাকা। তবে দিলীপ তাঁর রন্ধনের কেরিয়ার শুরু করেছিলেন মাসে ৩০০ টাকা দিয়ে। সেই সময়ে তিনি দিল্লির এক রেস্তরাঁয় কাজ করতেন।

বেশি উপার্জনের আশায় দিল্লি ছেড়ে মুম্বই চলে যান দিলীপ। রান্নার প্রতি আগ্রহ ছিল তাঁর। এক ছোট রেস্তরাঁয় রাঁধুনি হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। তখনই ভাগ্যের চাকা ঘুরে যায় তাঁর। ফরাহ খানের বাড়িতে কাজ পেয়ে যান দিলীপ। কয়েক বছরের মাথায় ফরাহের বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি। নানা ঘরানার রান্না করতেও পটু হয়ে যান দিলীপ।

Advertisement
আরও পড়ুন