Akshay Khanna

অক্ষয়ের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা, পাল্টা কোন ব্যবহার ফিরিয়ে দেন অভিনেতা?

একা থাকেন অক্ষয় কুমার, বিয়ে করে কারও দায়িত্ব নিতে চান না তিনি। একসময় কঙ্গনা রনৌত চেয়েছিলেন অক্ষয়ের সঙ্গে প্রেম করতে, কিন্তু পাল্টা কোন ব্যবহার পান তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪
(বাঁ দিকে) অক্ষয় খন্না, (ডান দিকে) কঙ্গনা রনৌত।

(বাঁ দিকে) অক্ষয় খন্না, (ডান দিকে) কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অক্ষয় খন্না। যৌবনে যখন নায়ক চরিত্রে অভিনয় করেছেন, তখন একাধিক ছবি করেছেন। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তবু কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া হয়নি তাঁর। সেই সাফল্য যেন কয়েক গুণ বেড়ে তাঁর কাছে ধরা দিয়েছে ‘ধুরন্ধর’ ছবির দৌলতে। যদিও অক্ষয় সে সবের থেকে দূরেই রয়েছেন। একা থাকেন, বিয়ে করে কারও দায়িত্ব নিতে চান না তিনি। তবে একসময় কঙ্গনা রনৌত চেয়েছিলেন অক্ষয়ের সঙ্গে প্রেম করতে, কিন্তু পাল্টা কোন ব্যবহার পান তিনি?

Advertisement

বেশ কয়েক বছর আগে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে সঞ্জয় দত্ত ও অনিল কপূরের সঙ্গে আসেন কঙ্গনা। সেখানেই অক্ষয়ের প্রতি তাঁর অনুরাগের কথা জানান অভিনেত্রী। এমনিতেই কঙ্গনার প্রেমের দিকে ভাগ্য খুব একটা ভাল নয়! অভিনেতা অধ্যয়ন সুমন থেকে হৃতিক রোশন, আদিত্য পঞ্চোলী— একাধিক নায়কের প্রেমে পড়েন তিনি। কিন্তু একটা প্রেমও টেকেনি। অক্ষয়ের সঙ্গে কেন প্রেম হল না তাঁর?

‘নো প্রবলেম’ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী জানান অক্ষয়কে দেখে একাধিক বার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। প্রথমে আলাপ জমিয়ে তার পরে প্রেমপ্রস্তাব দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু মন গলেনি অক্ষয়ের। কঙ্গনার কথায়, ‘‘আমি ওঁকে দেখে কথা বলি। একাধিক বার নানা রকমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সঙ্গে কথা পর্যন্ত বলল না। অক্ষয় তো অন্য কারও সঙ্গেই কথা বলল না।’’ ফলে সেই প্রেম বাস্তবায়িত হয়নি কোনওদিনই। অক্ষয় নিজে একাধিক বার জানিয়েছেন, তিনি একা ভাল রয়েছেন। বিয়ে ভাল জিনিস, তবে তিনি সেই বাঁধনে জড়াতে চান না।

Advertisement
আরও পড়ুন