Ranveer Singh

‘রণবীরই কারণ, ওর জন্যই আমি টিকে আছি’, অভিনেতার সঙ্গে কোন সমীকরণের কথা প্রকাশ্যে আনলেন মৃণাল

কেরিয়ারের শুরুর দিকে ‘বডি শেমিং’-এর শিকার হতে হয় মৃণালকে। নানা ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি নাকি টিকে গিয়েছেন একমাত্র রণবীর সিংহের কারণে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:৪০
(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান দিকে) মৃণাল ঠাকুর।

(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান দিকে) মৃণাল ঠাকুর। ছবি: সংগৃহীত।

‘সীতা রামম’, ‘লাস্ট স্টোরিজ়’-এ মৃণাল ঠাকুরের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ধারাবাহিক থেকে বড়পর্দায় এসে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। দক্ষিণী ছবি ‘হাই নান্না’তেও মৃণালের অভিনয় মন কাড়ে দর্শকের। বলা যায়, কেরিয়ারের ভাল সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। কিন্তু কেরিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ছিল না তাঁর। রীতিমতো ‘বডি শেমিং’-এর শিকার হতে হয় তাঁকে। নানা ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছে তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি নাকি টিকে গিয়েছেন একমাত্র রণবীর সিংহের কারণে।

Advertisement

এই মুহূর্তে এমনিতেই সাফল্যের চূড়ায় রয়েছেন রণবীর। ‘ধুরন্ধর’-এর কারণে সর্বত্র তাঁর প্রশংসা। বিনোদন থেকে ক্রীড়াজগৎ— সর্বক্ষেত্রের লোকজন রণবীরের প্রশংসায় পঞ্চমুখ। এ বার মৃণাল জানান, রণবীর তাঁর জন্য বড্ড পয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল বলেন, “রণবীরের কারণে আজ আমি এই ইন্ডাস্ট্রিতে টিকে আছি।”

তাঁর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে এক পুরনো স্মৃতি। মৃণাল জানান, কেরিয়ারের শুরুতে তিনি যখন মডেলিং করতেন, তখন একটি হেয়ার অয়েল ব্র্যান্ডের বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে কাজ করার সুযোগ পান। সেই বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পরেই মূলত চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসেন অভিনেত্রী। তবে একটা বিজ্ঞাপন করে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার নেপথ্য কৃতিত্ব তিনি দিয়েছেন রণবীরকেই। মৃণাল বলেন, “সেই সময় বিজ্ঞাপনটি প্রকাশিত হতেই নির্মাতাদের চোখে পড়তে শুরু করি। আমি আমার সাফল্যের কৃতিত্ব রণবীরকে দিই। কারণ, সেই সময় ও আমাকে সত্যি খুব সাহায্য করেছিল।” রণবীরের ছবি ‘ধুরন্ধর’ দেখেও তাঁর প্রভূত প্রশংসা করেন অভিনেত্রী। মানুষ রণবীরকেও ইতিবাচক বলেই বর্ণনা করেছেন মৃণাল।

Advertisement
আরও পড়ুন