Sharmila Tagore

শর্মিলার ফুসফুস ক্যানসার ধরা পড়তেই কী এমন ঘটে? পটৌডি পরিবারের অন্দরের কথা জানালেন সোহা

মা শর্মিলার অসুস্থতার খবর শোনার পরে নিজেদের অন্দরের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করেন সোহা। কী এমন ঘটে পটৌডি পরিবারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৯:২৮
Soha Ali Khan reveals mom Sharmila Tagore’s cancer diagnosis brought them closer

শর্মিলা ঠাকুরের সঙ্গে সোহা আলি খান। ছবি: সংগৃহীত।

২০২৩ সালে ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসে প্রথম বার শর্মিলা জানান, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। কিন্তু কী অবস্থায় আছেন তিনি, কী ধরনের চিকিৎসা চলছে সে সব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। আগের থেকে স্বাস্থ্যের উন্নতি হয়েছে শর্মিলার। যদিও মায়ের এমন কঠিন ব্যাধি ধরা পড়তেই কী বদল ঘটে পটৌডি পরিবারে? জানালেন সোহা আলি খান।

Advertisement

তবে শর্মিলার এই অসুস্থতা নাকি তাঁদের পরিবারকে কাছাকাছি আনে। সোহার কথায়, “আমি আর আমার মা কখনও একে অপরের প্রতি ভালবাসার প্রকাশ ঘটাইনি। ‘আমি তোমাকে ভালবাসি’— এটা পর্যন্ত বলিনি। আসলে, যখন মা আমাকে জানালেন যে, তাঁর ফুসফুসের স্টেজ ওয়ান ক্যানসার ধরা পড়েছে, তখন তিনি আমাকে একটা বলেছিলেন। সেটা হল, আমরা কখনওই নিজেদের অনুভূতির কথা প্রকাশ করি না, যেটা ঠিক নয়। পরিবারে নিজেদের সব ধরনের অনুভূতি ব্যক্ত করে নিজেদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা জরুরি।”

মায়ের এই কথা যেন ভিতরে থেকে নাড়া দিয়ে যায় সোহাকে। তিনি জানান, এই ঘটনাটি তাঁর পরিবারে সঙ্গে যোগাযোগের গুরুত্ব ও ভাইবোনদের সঙ্গে সম্পর্কে গভীরতা নিয়ে ভাবতে বাধ্য করে। তিনি জানান, এমন একটা রোগের মোকাবিলা করা তাঁদের পরিবারের জন্য যতটা চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জ ছিল, তার থেকে বেশি একটা আবেগঘন দামি কিছু মুহূর্ত ছিল।

Advertisement
আরও পড়ুন