মানুষের
জীবনের তিনটি মূলগত চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান। এমন অনেক মানুষই আছেন, যাঁরা
ভাড়াবাড়িতে কাটাতে বাধ্য হন। নিজস্ব একটি বাড়ির জন্য আকাঙ্ক্ষা রয়ে যায়। কিন্তু
বহু কষ্ট করেও তা বাস্তবায়িত হয় না। যথেষ্ট পরিমাণে সঞ্চয় করেও বা নিখুঁত পরিকল্পনার
পরেও অনেক সময় দেখা যায় যে স্বপ্ন সফল হয়ে উঠছে না। এর কারণ লুকিয়ে থাকতে পারে
অন্য একটি বিষয়ে। বাস্তুশাস্ত্রবিদেরা জানাচ্ছেন, স্বপ্নের বাড়ির মালিক হওয়ার
আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন হয় আধ্যাত্মিক সাহায্য। সহজ কিছু নিয়ম পালন
করলেই এই সঙ্কট থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন সেগুলি কী কী—
-
গণেশপুজো: গণপতি হলেন
বিঘ্ননাশকারী দেবতা। জীবনের নানা বাধাবিঘ্ন তাঁর কৃপায় মুছে যায় বলে বিশ্বাস করেন
গজাননের ভক্তেরা। প্রতি বুধবার ভক্তিভরে গণেশের পুজো করলে এবং তাঁর কাছে প্রার্থনা
করলে রিয়্যাল এস্টেট সংক্রান্ত সমস্যা দূর হবে বলে জানাচ্ছে শাস্ত্র।
-
মঙ্গলকে শক্তিশালী
করা: জ্যোতিষমতে,
মঙ্গল হল জমি এবং সম্পত্তির কারক গ্রহ। তাই, মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। এ
ছাড়া দরিদ্র ব্যক্তিদের লাল মুসুর ডাল এবং লাল কাপড় দান করুন।
-
প্রদীপ জ্বালানো: বাস্তুশাস্ত্র অনুসারে, নৈর্ঋত কোণ, অর্থাৎ দক্ষিণ-পশ্চিম
দিক হল সম্পত্তি এবং স্থিতিশীলতার প্রতীক। প্রত্যেক দিন সন্ধ্যায় যদি এই দিকে
প্রদীপ জ্বালানো হয় তবে মনের মতো বাড়ি সহজলভ্য হয়ে ওঠে বলে বিশ্বাস।
-
দান: কোনও দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান সৌভাগ্য আনার সহায়ক
হয়ে ওঠে বলে বিশ্বাস। এ ছাড়াও, জ্যোতিষবিদেরা মনে করেন শনিবারে গরু, কুকুর এবং পাখিদের খাওয়ালে খারাপ
কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়।
-
পরিষ্কার-পরিচ্ছন্ন
থাকা: আপনি
যে বাড়িতে এখন বাস করেন সেটি কোনও মতেই অগোছালো বা অপরিষ্কার রাখবেন না। বাড়িতে অব্যবহৃত জিনিসপত্র
জমিয়ে রেখে দেবেন না। বাড়ির আশপাশও জঞ্জালমুক্ত রাখুন।