Astro Tips

সন্তানকে ঘিরে থাকা সমস্ত স্বপ্ন হবে সত্যি! সাত সহজ টোটকা পালনে সন্তানের ভবিষ্যৎ সাফল্যের আলোয় উজ্জ্বল করা সম্ভব

সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে প্রচুর নামযশের অধিকারী হোক, এমনটা প্রায় সব মা-বাবাই চান। তবে সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। তবে শাস্ত্রে এ সম্পর্কে নানা প্রতিকারের কথা বলা রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:২৬
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সব মা-বাবাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের স্বপ্ন দেখেন। এর সঙ্গে বাসনা থাকে সন্তানকে ভাল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার। সন্তানের মঙ্গলকামনায় প্রায় সব বাবা-মা নানা জিনিস করে থাকেন। নিজেদের বহু শখের বলিদান দিতে হয়। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেটুকু সম্ভব, তাঁরা সবটাই উজাড় করে দেন। সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে প্রচুর নামযশের অধিকারী হোক, এমনটা চান। তবে সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। শাস্ত্রে এ সম্পর্কে নানা প্রতিকারের কথা বলা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু উপায়ের কথা বলা রয়েছে। সেগুলি পালন করলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তাদের জীবনে সুখ-শান্তির অভাব দেখা যায় না।

Advertisement

টোটকা:

১) প্রতি বৃহস্পতিবার সকালে সন্তানের কপালে হলুদ এবং কেশর মিশিয়ে তিলক লাগান।

২) প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে একটা লাড্ডু অর্পণ করুন এবং সন্তানের মঙ্গল কামনা করুন।

৩) প্রতি দিন সন্তানের মাথায় গঙ্গাজলের ছিটে দিন। এই ক্রিয়া করার আগে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে।

৪) সন্তানকে সূর্যপ্রণাম করতে শেখান। খেয়াল রাখুন সে যেন প্রতি রবিবার সূর্যকে অর্ঘ্য নিবেদন করে।

৫) প্রতি পূর্ণিমায় সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর কাছে সন্তানের সুখশান্তির জন্য প্রার্থনা করুন।

৬) সন্তানকে দিয়ে প্রতি বুধবার ২১টা করে দূর্বা গণেশের চরণে অর্পণ করান।

৭) বেশির ভাগ সময়ে চেষ্টা করুন সন্তানকে হালকা রঙের পোশাক পরাতে। এ ক্ষেত্রে সাদা এবং হলুদ রঙের ব্যবহার বেশি করাটাই খুব ভাল হবে।

Advertisement
আরও পড়ুন