—প্রতীকী ছবি।
প্রতিটা সম্পর্কেই ঝগড়া-অশান্তি থাকে। সম্পর্ক কখনও একই রেখায় চলতে পারে না। তাতে চড়াই-উতরাই থাকাটাই স্বাভাবিক। তবে আনন্দের মুহূর্তগুলো যতটা মনোরম হয়, ঝগড়ার সময়টি হয় ততটাই বিষাদগ্রস্ত। সে ক্ষেত্রে অনেক সময়ই মনের কোণে নানা প্রশ্ন উঁকি মারে। অনেক সময় আমাদের করা ছোটখাটো ভুলের জন্যই সম্পর্কের বন্ধন আলগা হয়ে যায়। এরই সঙ্গে থাকে গ্রহদের প্রভাব। ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান অনুযায়ী কোন রাশি সম্পর্কক্ষেত্রে কেমন ফল পাবে, জেনে নিন।
মেষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মেষ রাশিকে দাম্পত্যজীবনে খুবই সুফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।
বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে দাম্পত্যসুখ ক্রমশ বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: ফেব্রুয়ারিতে মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় সম্পর্কে সুখ থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।
কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কর্কট জাতক-জাতিকাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী ভাগ তুলনামুলক শুভ। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের পরে শুভ ফলপ্রাপ্তি হবে।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সুফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্ত হবে।
কন্যা রাশি: ফেব্রুয়ারিতে কন্যা রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান শনির। দাম্পত্যসুখে আশানুরূপ সুখী হওয়ার সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে শুভ ফল পেলেও, প্রথম ভাগ শুভ বলা যায় না।
তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, দ্বিতীয় ভাগ শুভ বলা যায় না।
বৃশ্চিক রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক বৃশ্চিক রাশিকে পূর্ণ দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।
ধনু রাশি: ফেব্রুয়ারিতে ধনু রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান খুবই সুফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের পরে শুভ ফল প্রাপ্তি হবে।
মকর রাশি: মকর জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ শুভ হলেও, পূর্ববর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি শুভ বলা যায় না।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান কুম্ভ রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্ত হবে।
মীন রাশি: মীনের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় ভাল ফল প্রাপ্তি হবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের তুলনায় শুভ।