Basanti Puja 2026 nirghanta

চলে এল বসন্তের দুর্গাপুজো! দেবী বাসন্তীর আগমন-গমন কিসে? অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় কখন? জেনে নিন

বাসন্তীপুজো বসন্তের দুর্গাপুজো নামে পরিচিত। বাসন্তীপুজো করা মানে দেবী দুর্গারই আরাধনা করা।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৭:৪২
basanti

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শ্রীশ্রী বাসন্তীদেবীর নৌকায় আগমন।

Advertisement

শ্রীশ্রী বাসন্তীদেবীর ঘোটকে গমন।

অশুভ শক্তির বিনাশের কারণে যুগে যুগে বিভিন্ন মনীষীগণ আদ্যাশক্তির আরাধনা করেন। পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী বাসন্তীর আরাধনা করেন।

বাসন্তীপুজো বসন্তের দুর্গাপুজো নামে পরিচিত। বাসন্তীপুজো করা মানে দেবী দুর্গারই আরাধনা করা। কালের পার্থক্যে সামান্য কিছু রীতির তারতম্য হলেও, শারদীয়া দেবী দুর্গা এবং বসন্তের দেবী বাসন্তী, উভয় পুজোর নিয়ম প্রায় একই।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা– ৭ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২২ মার্চ, রবিবার।

সময়- রাত ৯টা ১৮ মিনিট।

পঞ্চমী তিথি শেষ—

বাংলা– ৮ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৩ মার্চ, সোমবার।

সময়- সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ—

বাংলা– ৮ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৩ মার্চ, সোমবার।

সময়- সন্ধ্যা ৬টা ৪০ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ—

বাংলা– ৯ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৪ মার্চ, মঙ্গলবার।

সময়- বিকেল ৪টে ৮ মিনিট।

সপ্তমী তিথি আরম্ভ—

বাংলা– ৯ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৪ মার্চ, মঙ্গলবার।

সময়- বিকেল ৪টে ৯ মিনিট।

সপ্তমী তিথি শেষ—

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি – ২৫ মার্চ, বুধবার।

সময়– দুপুর ১টা ৫১ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ—

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৫ মার্চ, বুধবার।

সময়– দুপুর ১টা ৫২ মিনিট।

অষ্টমী তিথি শেষ—

বাংলা– ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়– সকাল ১১টা ৪৯ মিনিট।

সন্ধিপুজো—

সকাল ১১টা ২৫ মিনিট গতে সন্ধিপুজো আরম্ভ।

সকাল ১১টা ৪৯ মিনিট গতে বলিদান।

দুপুর ১২টা ১৩ মিনিটের মধ্যে সন্ধিপুজো সমাপন।

নবমী তিথি আরম্ভ—

বাংলা- ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সকাল- ১১টা ৫০ মিনিট।

নবমী তিথি শেষ—

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সকাল- ১০টা ৭ মিনিট।

দশমী তিথি আরম্ভ—

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সকাল- ১০টা ৮ মিনিট।

দশমী তিথি শেষ—

বাংলা- ১৩ চৈত্র, শনিবার।

ইংরেজি– ২৮ মার্চ, শনিবার।

সকাল- ৮টা ৪৬ মিনিট।

শ্রীশ্রী বাসন্তীদেবীর দশমী বিহিত পুজো সমাপন ও বিসর্জন প্রশস্তা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা– ৭ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২২ মার্চ, রবিবার।

সময়- রাত ১১টা ৫৫ মিনিট ৫০ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ—

বাংলা– ৮ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৩ মার্চ, সোমবার।

সময়- রাত ৯টা ৩৬ মিনিট ৫ সেকেন্ড।

ষষ্ঠী তিথি আরম্ভ—

বাংলা– ৮ চৈত্র, সোমবার।

ইংরেজি – ২৩ মার্চ, সোমবার।

সময়- রাত ৯টা ৩৬ মিনিট ৬ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ—

বাংলা– ৯ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৪ মার্চ, মঙ্গলবার।

সময়- সন্ধ্যা ৭টা ১১ মিনিট ৩৩ সেকেন্ড।

সপ্তমী তিথি আরম্ভ—

বাংলা– ৯ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৪ মার্চ, মঙ্গলবার।

সময়- সন্ধ্যা ৭টা ১১ মিনিট ৩৪ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ—

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৫ মার্চ, বুধবার।

সময়– বিকেল ৪টে ৪৭ মিনিট ২৬ সেকেন্ড।

অষ্টমী তিথি আরম্ভ—

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৫ মার্চ, বুধবার।

সময়– বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ—

বাংলা– ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়– দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ড।

সন্ধিপুজো—

সকাল- ২টো ৪ মিনিট ৫৪ সেকেন্ড থেকে ২টো ৫২ মিনিট ৫৪ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজো।

দুপুর- ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ড থেকে বলিদান।

নবমী তিথি আরম্ভ—

বাংলা- ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়- দুপুর ২টো ২৮ মিনিট ৫৫ সেকেন্ড।

নবমী তিথি শেষ—

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সময়- দুপুর ১২টা ২০ মিনিট ১৭ সেকেন্ড।

দশমী তিথি আরম্ভ—

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সময়- দুপুর ১২টা ২০ মিনিট ১৮ সেকেন্ড।

দশমী তিথি শেষ—

বাংলা- ১৩ চৈত্র, শনিবার।

ইংরেজি– ২৮ মার্চ, শনিবার।

সময়- সকাল ১০টা ২৫ মিনিট ৫১ সেকেন্ড।

শ্রীশ্রী বাসন্তীদেবীর দশমী বিহিত পুজো সমাপন ও বিসর্জন প্রশস্তা।

Advertisement
আরও পড়ুন