Vastu Tips

কোন দিকের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে? বাড়ির কোন দিকের ঘরে কী কাজ করা শুভ? খোঁজ দিলেন জ্যোতিষী

উপর এবং নীচ, এই দুই দিক বাদ দিলে থাকে আট দিক। এই আট দিকের প্রতিনিধিত্ব করে আট গ্রহ এবং প্রত্যেক গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে পৃথক দেবতার।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:৪৮
vastu shastra

ছবি: (এ আই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র মতে দশ দিকের সঙ্গে দশ দেবতার সম্পর্ক রয়েছে। ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন পৃথক দেবতা। উপর এবং নীচ, এই দুই দিক বাদ দিলে থাকে আট দিক। এই আট দিকের প্রতিনিধিত্ব করে আট গ্রহ এবং প্রত্যেক গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে পৃথক দেবতার। পূর্ব দিকের অধিপতি গ্রহ সূর্য (রবি)। দক্ষিণ-পূর্ব দিকের অধিপতি গ্রহ শুক্র। দক্ষিণ দিকের অধিপতি গ্রহ মঙ্গল। দক্ষিণ-পশ্চিম দিকের অধিপতি গ্রহ রাহু। পশ্চিম দিকের অধিপতি গ্রহ শনি। উত্তর-পশ্চিম দিকের অধিপতি গ্রহ চন্দ্র। উত্তর দিকের অধিপতি গ্রহ বুধ। উত্তর-পূর্ব দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি।

Advertisement

গৃহকর্তার শয়নকক্ষ গৃহের দক্ষিণে অবস্থিত হলে গৃহকর্তার পক্ষে শুভ। গৃহকর্তার পক্ষে শুভ হওয়ার অর্থ গৃহের সদস্যদের সকলের জন্যই শুভ। তবে কেবলমাত্র দক্ষিণ দিকের ঘরে ঘুমোলেই হবে না। শয়নকালে কোন দিকে মাথা রেখে শুচ্ছেন তার উপর বেশ কিছু বিষয় নির্ভর করে। পূর্ব দিকে মাথা করে ঘুমোনো সবচেয়ে শুভ। তালিকায় এর পরই রয়েছে দক্ষিণ দিক। পূর্ব এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে ঘুম ভাল হওয়ার সঙ্গে শারীরিক সমস্যাও কম হয়। মানসিক ভাবে সুস্থ থাকা যায়। উত্তর বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। উত্তর বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে ঘুমের ব্যাঘাত হওয়ার সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যা হয়, বিশেষত মাথার যন্ত্রণা বা মাথা ধরার মতো সমস্যায় ভুগতে হয়। মানসিক অসুস্থতার আশঙ্কা বৃদ্ধি পায়। অর্থনৈতিক সমস্যা হতে পারে। কোন দিকে মাথা করে ঘুমোবেন এই নিয়ম কেবল গৃহকর্তা নয়, গৃহের সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য।

বাড়ির উত্তর-পূর্ব দিকের ঘরে পুজো, ধ্যান, পড়াশোনা করলে বিশেষ সফলতা প্রাপ্তি হয়। বাড়ির বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিকে উত্তর-পূর্বের ঘরে রাখলে বিশেষ সফলতা প্রাপ্তি হয়। বাড়ির উত্তর-পূর্ব দিকের ঘরে আরোগ্যের বিশেষ ক্ষমতা থাকে বলে মনে করা হয়।

বাড়ির দক্ষিণ-পূর্বের ঘর নববিবাহিত দম্পতিদের শয়নকক্ষ হিসাবে শুভ। এ ছাড়া, দক্ষিণ-পূর্বের ঘরে কোনও বাচ্চা পড়াশোনা করলে সেই বাচ্চার প্রতিযোগিতায় এগিয়ে থাকার মানসিকতা সৃষ্টি হয়।

বাড়ির উত্তর-পশ্চিমের ঘর অতিথিদের জন্য শুভ। উত্তর-পশ্চিমের ঘর বাড়ির বিবাহযোগ্য কন্যার থাকার জন্য শুভ।

Advertisement
আরও পড়ুন