IPL 2026

আইপিএলের মাঝেই ইংল্যান্ডে ফিরে গেলেন কোহলির দলের ব্যাটার, প্রতিযোগিতায় আর ফিরতে পারবেন?

আইপিএলের শুরু থেকে বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছে তাঁকে। ভাল খেলছিলেনও। মাঝে চোট পেয়ে তিনটি ম্যাচে খেলতে পারেননি। আচমকাই ইংল্যান্ডে ফিরে গেলেন আরসিবি-র ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২২:৩২
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আইপিএলের শুরু থেকে বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছে তাঁকে। ভাল খেলছিলেনও। মাঝে চোট পেয়ে তিনটি ম্যাচে খেলতে পারেননি। আচমকাই ইংল্যান্ডে ফিরে গেলেন ফিল সল্ট। ইংরেজ ব্যাটারকে আর প্রতিযোগিতায় পাওয়া যাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আরসিবি অবশ্য আশাবাদী।

Advertisement

দিল্লির বিরুদ্ধে ১৮ এপ্রিলের ম্যাচে হেরেছিল বেঙ্গালুরু। সেই ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সল্ট। বাউন্ডারির সামনে একটি চার বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট লাগে। তার পর থেকে আইপিএলে খেলতে পারছিলেন না। আঙুলের সেই চোট সারাতেই তিনি ইংল্যান্ডে গিয়েছেন বলে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশে ফেরায় চাপে পড়েছে আরসিবি।

সল্টের অনুপস্থিতিতে আর এক ইংরেজ ব্যাটার জেকব বেথেলকে খেলাচ্ছে আরসিবি। কিন্তু সল্ট যে ভাবে সাফল্য পাচ্ছিলেন তা বেথেল দিতে পারছেন না। ফলে আরসিবি-র শুরুটাও ভাল হচ্ছে না। সল্ট ৬টি ইনিংসে ২০২ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৩৩। আগ্রাসী শুরু করার জন্য প্রসিদ্ধ। কোহলির সঙ্গে তাঁর রসায়নও জমে গিয়েছিল।

যদি সল্টের আঙুল ভেঙে যায় বা চিড় ধরে থাকে তা হলে এই মরসুমে তাঁকে পাওয়ার সম্ভাবনা আর নেই। যদি অস্ত্রোপচার করাতে হয় তা হলে দীর্ঘ দিনের জন্য ছিটকে যেতে পারেন তিনি।

Advertisement
আরও পড়ুন