Viral Video

বাস ধরতে যাচ্ছিলেন, মাথার উপর ভেঙে পড়ল বাসস্ট্যান্ডের ছাউনি! মুহূর্তে মৃত্যু যাত্রীর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভিডিয়ো অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরার নরসিংহভাই দাভে বাসস্ট্যান্ডে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন যাত্রী বাসস্ট্যান্ডের কার্নিসের নীচ দিয়ে হেঁটে যাচ্ছেন। বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:১৩
Video claims balcony fall on passenger in a Gujarat bus stand, he dies

মর্মান্তিক সেই দুর্ঘটনার দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।

কখন, কোথায় এবং কী অবস্থায় মৃত্যু আসবে, তা কেউ জানে না। সে কথাই আবার প্রমাণতি হল সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন বাসস্ট্যান্ডে। এমন সময় তাঁর উপর ভেঙে পড়ে বাসস্যান্ডের ছাউনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। তেমনটা দাবি করে প্রকাশ্যে আসা ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এ-ও দাবি করা হয়েছে ঘটনাটি গুজরাতের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভিডিয়ো অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরার নরসিংহভাই দাভে বাসস্ট্যান্ডে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন যাত্রী বাসস্ট্যান্ডের কার্নিসের নীচ দিয়ে হেঁটে যাচ্ছেন। বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এমন সময় দুর্ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের ছাউনি ভেঙে প়ড়ে তাঁর মাথায়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশে থাকা মানুষ। ধুলোর মেঘ তৈরি হয় চারদিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

হৃদয়বিদারক সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আজ়াদ ভারত কা আজ়াদ নাগরিক’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মর্মান্তিক ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মর্মান্তিক! কে দোষী খুঁজে বার করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হৃদয়বিদারক! মৃত্যু কখন এবং কোথায় আঘাত হানবে তা কেউ জানে না।’’

Advertisement
আরও পড়ুন