Viral Video

১২ সপ্তাহেই বদল! ওড়না বেঁধে লাগাতার পুশআপ ৭৫ বছরের বৃদ্ধার! ভিডিয়ো ভাইরাল হতে প্রশংসার ছড়াছড়ি

১২ সপ্তাহ আগে পুশআপ করা শুরু করেছিলেন ৭৫ বছরের বৃদ্ধা। এই কয়েক সপ্তাহের মধ্যেই নিপুণ ভাবে পুশআপ করতে শুরু করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাঁচাপাকা চুল খোঁপা করে বাঁধা। কোমরের কাছে ওড়না বেঁধে রেখেছেন। পুশআপ শুরু করার আগে প্রস্তুতি নিয়ে ফেলেছেন ৭৫ বছরের বৃদ্ধা। নানা রকম ভাবে পুশআপ করে ভিডিয়ো বানালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গেটফিটউইথদিদি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা চুড়িদার পরে পুশআপ করছেন। বৃদ্ধার বয়স ৭৫ বছর। তাঁর নাম অমৃতা কৌর। ১২ সপ্তাহ আগে থেকে পুশআপ করা শুরু করেছিলেন তিনি। এই কয়েক সপ্তাহের মধ্যেই নিপুণ ভাবে পুশআপ করতে শুরু করেছেন বৃদ্ধা। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টও রয়েছে অমৃতার।

সেখানে শরীরচর্চার বহু ভিডিয়ো পোস্ট করে রেখেছেন তিনি। বৃদ্ধার পুশআপ করার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই বয়সেও বৃদ্ধা কত সুস্থ-সবল রয়েছেন! বয়স যে আদৌ কোনও সমস্যা নয় তা প্রমাণ করে দিলেন বৃদ্ধা। মনের ইচ্ছা থাকলেই সব সম্ভব।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বৃদ্ধাকে দেখে অনুপ্রেরণা পেলাম। সত্যিই মনের জোর থাকলে অসাধ্য সাধন করা সম্ভব।’’

Advertisement
আরও পড়ুন