Viral Video

ভলি খেলার সময় বিচারকের গায়েই বল মারলেন তরুণ খেলোয়াড়! ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাসির রোল, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জাপানের একটি ভলিবল কোর্টে ম্যাচ চলছে। খেলছেন একদল তরুণ খেলোয়াড়। এমন সময় এক খেলোয়াড় সার্ভ করার সময় হঠাৎই ভলিবল ছিটকে বেরিয়ে যায় অন্য দিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪
Video shows Japanese Volleyball player bows down in front of judge after a bizarre incident

মহিলা বিচারকের পায়ে পড়লেন খেলোয়াড়। ছবি: এক্স থেকে নেওয়া।

ভলিবল খেলার সময় খেলোয়াড়ের সার্ভ করা বল সজোরে গিয়ে লাগল বিচারকের গায়ে। চমকে গেলেন ওই মহিলা বিচারক। কিন্তু তার পর ওই খেলোয়াড় এমন কাণ্ড ঘটালেন যে হাসির রোল পড়ে গেল ভলিবল কোর্ট জুড়ে। দৌড়ে এসে স্লিপ খেয়ে একেবারে বিচারকের পায়ে পড়ে গেলেন তিনি। ক্ষমা চাইলেন হাতজোড় করে। ঘটনাটি ঘটেছে জাপানে একটি ভলিবল ম্যাচ চলাকালীন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভি়ডিয়োয় দেখা যাচ্ছে, জাপানের একটি ভলিবল কোর্টে ম্যাচ চলছে। খেলছেন একদল তরুণ খেলোয়াড়। এমন সময় এক খেলোয়াড় সার্ভ করার সময় হঠাৎই ভলিবল ছিটকে বেরিয়ে যায় অন্য দিকে। সজোরে গিয়ে তা লাগে মহিলা বিচারকের গায়ে। হকচকিয়ে যান তিনি। ভুল বুঝতে পারেন তরুণ খেলোয়াড়ও। দৌড়ে এসে স্লিপ খেয়ে ফিল্মি কায়দায় বিচারকের পায়ে পড়ে যান তিনি। হাতজোড় করে সাষ্টাঙ্গে প্রণাম করেন। সঙ্গে সঙ্গে দর্শকের মধ্যে হাসির রোল ওঠে। হেসে ফেলেন সহ-খেলোয়াড়েরাও। অস্বস্তিতে পড়েন বিচারক। উঠে পড়তে বলেন খেলোয়াড়কে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবেতোশি নাকামোতো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার তরুণ খেলোয়াড়ের সহবতের তারিফ করে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘কত বিনয়ী এবং শ্রদ্ধাশীল খেলোয়াড়। একেই বলে সংস্কৃতি, যা সম্মান দিতে শেখায়।’’

Advertisement
আরও পড়ুন