Viral Video

ফিনিশ লাইনে পৌঁছোনোর আগেই জয় উদ্‌যাপন ক্রীড়াবিদের! অবিশ্বাস্য ঘটনায় মুহূর্তে বদলে গেল ছবি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যারাথন দৌড়ে দৌড়োচ্ছেন একদল ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে এক জন দৌড়বিদ ‘ফিনিশ লাইন’ থেকে মাত্র কয়েক ধাপ দূরে ছিলেন। তাঁর আশপাশে কেউ ছিলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩১
Video shows man started celebrating winning even before reaching finish line in a marathon, then the scene changes withing seconds

ছবি: ইনস্টাগ্রাম।

জয় প্রায় হাতের মুঠোয়। আপনি উদ্‌যাপনও শুরু করে দিয়েছেন। ঠিক তখনই পেছন থেকে কেউ এসে তা ছিনিয়ে নিল। এমনটা হবে ভাবলেও শিউরে উঠতে হয়। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় তেমনই একটি ঘটনা দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যারাথন দৌড়ে জয়ের ঠিক আগে উদ্‌যাপন করার ভুল কী ভাবে এক জন দৌড়বিদের জীবনে কাল ডেকে এনেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি আমেরিকার ডেলাওয়্যার ম্যারাথন দৌড়ের বলে দাবি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যারাথন দৌড়ে দৌড়োচ্ছেন একদল ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে এক জন দৌড়বিদ ‘ফিনিশ লাইন’ থেকে মাত্র কয়েক ধাপ দূরে ছিলেন। তাঁর আশপাশে কেউ ছিলেন না। জয় একপ্রকার নিশ্চিত মনে করেই শান্ত ভাবে দৌড়োতে দৌড়োতেই হাত তুলে উদ্‌যাপন শুরু করেন তিনি। কিন্তু এমন সময় ঘুরে যায় গল্পের মোড়। পিছনে থাকা অন্য এক দৌড়বিদ হঠাৎ তীব্র গতিতে দৌড়োতে শুরু করেন। রেসিং ট্র্যাকে ঝড় তোলেন তিনি। মুহূর্তের মধ্যে প্রথম স্থানে থাকা দৌড়বিদকে ছাড়িয়ে যান। ফিনিশ লাইনে পা দিয়ে জয়ী হন। অন্য দিকে যে দৌড়বিদ জয় উদ্‌যাপন শুরু করেছিলেন, তিনি ভ্যাবাচাকা খেয়ে যান। নিজের হার বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দ্বিতীয় ক্রীড়াবিদ মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে জিতেছেন ওই দৌড় প্রতিযোগিতা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাক্টিভ ৮ এডলিম’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং একই কথা বলছেন— ফিনিশ লাইন পার না হওয়া পর্যন্ত কখনও উদ্‌যাপন করা উচিত না। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটি একটি চিরাচরিত ভুল। শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা অপরিহার্য।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জয় উদ্‌যাপন আগে করলে তার ফল বেশির ভাগ ক্ষেত্রে হারের দিকেই ঠেলে দেয়। জীবনের সব ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।’’

Advertisement
আরও পড়ুন