Advertisement
E-Paper

৩১ বিধানসভা কেন্দ্রে ভোট চলছে, সোনামুখীতে বোমা, জামুড়িয়ায় মার

রাজ্যের ৩১টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ভোটগ্রহণ। প্রথম দফার এই দ্বিতীয় দিনে ভোট নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৭:০৬
কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে চলছে ভোট। ছবি: অভিজিত্ চক্রবর্তী।

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে চলছে ভোট। ছবি: অভিজিত্ চক্রবর্তী।

রাজ্যের ৩১টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ভোটগ্রহণ। প্রথম দফার এই দ্বিতীয় দিনে ভোট নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুরু থেকেই অশান্ত তিন জেলার একাধিক কেন্দ্র।

ভোট গ্রহণ শুরুর আগে থেকেই হিংসা শুরু হয়ে গিয়েছে বাঁকুড়া এবং বর্ধমানে। বাঁকুড়ার সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিদায়ী তৃণমূল বিধায়ক দীপালি সাহার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই এলাকার পাত্রসায়রের বেলুট রসুলপুরে সকাল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি শুরু হয়েছে। শুরু হয়েছে বোমাবাজিও। বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মারে সিপিএম প্রার্থীর এজেন্টের মাথা ফেটেছে বলে অভিযোগ। জামুড়িয়ার ৭৬ ও ৭৭ নম্বর বুথ থেকে বাম এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে তাতেই সীমাবদ্ধ নয় সন্ত্রাসের অভিযোগ। সেখানে সিপিএম প্রার্থীর ১০ জন এজেন্টকে বিভিন্ন বুথে ঢোকার আগেই মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই ছবি পশ্চিম মেদিনীপুরের সবং-এ। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মানস ভুইঁয়ার এজেন্টদের সাতটি বুথে ঢুকতেই দেয়নি তৃণমূল।


নারায়ণগড়ে ভোটের লাইনে সূর্যকান্ত মিশ্র। —নিজস্ব চিত্র।

আজকের ভোটগ্রহণে এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তাঁদের মধ্যে রয়েছে নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্র, সবং-এ মানস ভুঁইয়া। খড়্গপুরে শহরে লড়াই টানা ন’বারের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী জ্ঞান সিংহ সোহনপালের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। পিংলায় মুখোমুখি বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিংহ। এ ছাড়া আসানসোল উত্তরে বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, বিষ্ণুপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কেশপুরে শিউলি সাহার ভাগ্যও আজই ইভিএমে বন্দি হয়ে যাচ্ছে। বাঁকুড়ার বড়জোড়ায় ভাগ্য নির্ধারণ হচ্ছে টলিউড তারকা সোহম চক্রবর্তীর।

Assembly Election 2016 Polling Day 31 Seats Violence hits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy