সংগৃহীত চিত্র।
বুধবার সকাল থেকেই উৎসবের মেজাজ। বিশ্বকর্মা পুজোর দিনে বেশ ব্যস্ততাতেই কাটল তারকাদের সময়। কেউ দিলেন নিজের নতুন গাড়িকে পুজো, আবার কেউ প্রযোজনা সংস্থার ঘরে বরণ করলেন প্রতিমা। দেব থেকে জীতু কমল-অনন্যা গুহ, কে কী করলেন গোটা দিনটা জুড়ে?
সংগৃহীত চিত্র।
এ দিন দেবের প্রযোজনা সংস্থায় উদ্যাপন হল বিশ্বকর্মাপুজোর। সুরকার নীলায়ন চট্টোপাধ্যায় সেই মুহূর্তই তুলে ধরেছেন সমাজমাধ্যমের পাতায়।
সংগৃহীত চিত্র।
‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর সঙ্গে হাত মিলিয়ে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এ দিন প্রার্থনা জানালেন, ‘আরও ভাল কাজ হোক।’
সংগৃহীত চিত্র।
অন্য দিকে কিছু মাস আগেই ঘরে নতুন সদস্যকে এনেছেন অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর গাড়ি। সেটা পুজো দিয়েই বিশ্বকর্মাকে প্রণাম জানালেন নায়িকা।
নতুন ছবির ঘোষণা সারার জন্য এই দিনের চেয়ে ভাল আর কী-ই বা হতে পারে! আসছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘প্রোমোটার বউদি’। বিশ্বকর্মাপুজোর দিনেই প্রকাশ্যে এল সেই ছবির প্রথম ঝলক।
সংগৃহীত চিত্র।
পুজোর দিনে একটু স্টাইল তো 'বনতা হ্যায়'। ধুতি-পাঞ্জাবিতে ফ্যাশনের নতুন পাঠ পড়ালেন জীতু।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।