Vijaya Dashami Ritual

কাদা খেলে বিজয়া পালন! কোথায় পালিত হয় এই অদ্ভুত রীতি?

বিজয়া দশমীর দিন দেবীকে বিদায় জানানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাচার পালন করা হয়ে থাকে। আর তেমনই এক অদ্ভুত লোকাচার পালিত হয় বাঁকুড়ার বৈতল গ্রামে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ২০:০৮
Share:

সংগৃহীত চিত্র।

বিজয়া দশমীর দিন দেবীকে বিদায় জানানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাচার পালন করা হয়ে থাকে। আর তেমনই এক অদ্ভুত লোকাচার পালিত হয় বাঁকুড়ার বৈতল গ্রামে।

Advertisement

বাঁকুড়ার এই গ্রামে বিজয়া দশমীর দিন কাদা খেলা হয়। এই উৎসবের জন্য ঝগড়ভঞ্জনী দুর্গা মন্দিরের সামনে একটি অস্থায়ী পুকুর তৈরি করা হয়, যেটি ভরাট করা হয় আশেপাশের মোট ৭টি পুকুর থেকে জল এনে। আর দেবী যেদিন কৈলাস ফেরেন সেই দশমীর দিন এখানকার স্থানীয়রা এই অস্থায়ী পুকুরের কাদা জলে নেমে খেলা শুরু করেন। এই বারও তার অন্যথা হয়নি। ৮ থেকে ৮০ সকলেই যোগ দিয়েছিলেন এই অদ্ভুত কাদা খেলার রেওয়াজে।

কিন্তু কেন বিজয়া দশমীর দিন কাদা খেলা হয়? শোনা যায় বর্ধমান রাজার সঙ্গে বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ একটি মামলা লড়তে যাচ্ছিলেন এক বার। তখন তিনি এই পথ দিয়ে যাওয়ার সময় ঝগড়াই চণ্ডীর মন্দিরে থামেন। প্রণাম করেন দেবীকে। মন্দির থেকে বেরিয়ে দেখেন একটা বাচ্চা মেয়ে কাদা নিয়ে খেলছে, সে রাজাকে ডাকে তার সঙ্গে খেলার জন্য। কিন্তু তাড়া থাকায় সেই আহ্বানে সাড়া দিতে পারেন না রাজা। তিনি চলে যেতে চাইলে সেই শিশুটি তাঁকে জানান যে তিনি যেন চিন্তা না করেন, তিনিই জিতবেন এই মামলা। সেই কথা শুনে রাজা বলেন, তিনি যদি সত্যিই মামলায় জেতেন তাহলে ফিরতি পথে তিনি মেয়েটির সঙ্গে খেলবেন।

Advertisement

বিষ্ণুপুরের রাজা জয়ী হন সেই মোকদ্দমায়। ফিরতি পথে তিনি সেই মেয়ের সঙ্গে কাদা খেলেন। এর পর থেকেই এই ঝগড়ভঞ্জনী দুর্গা মন্দিরের সামনে কাদা খেলার প্রচলন ঘটে দশমীর দিন। সেই থেকে আজও এই প্রথা মানা হয়।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement