Fossils Khas Mahajhor

রকপ্রেমীদের জন্য সুখবর, কলকাতায় আসতে চলেছে ‘ফসিল্‌স খাস মহাঝড়’

আগামী ৭ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘ফসিল্‌স খাস মহাঝড়’।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৬:১১
Share:

‘ফসিল্‌স খাস মহাঝড়’

কলকাতার বুকে আসতে চলেছে মহাঝড়, যার দাপটে কেঁপে উঠবে গোটা শহর। তবে এ ঝড় যে সে ঝড় নয়, এ ঝড় সুরের, আবেগের এবং বাংলা রকের। আগামী ৭ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘ফসিল্‌স খাস মহাঝড়’। গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর এই বছর আবারও ‘ফেস্টিভিটি ফ্যাক্টর’ আয়োজন করতে চলেছে এই বহুল প্রতীক্ষিত মেগা কনসার্ট, তবে এই বছর সহযোগিতায় রয়েছে ‘প্ল্যানেট ইথ্রী’। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকছে আনন্দবাজার ডট কম এবং মাই কলকাতা।

রকের আগুনে মঞ্চ মাতাতে আসছেন রূপম ইসলাম এবং তাঁর দল ‘ফসিল্‌স’। একের পর এক জনপ্রিয় গান, দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে গাওয়া কালজয়ী সুর এবং মঞ্চে ফসিল্‌সের উপস্থিতি, সব মিলিয়ে তৈরি হবে এক অনন্য অভিজ্ঞতা। তবে এ বারের সবচেয়ে বড় আকর্ষণ হল ‘ফসিল্‌স’-এর তিন ঘণ্টার বিশেষ ম্যারাথন লাইভ পারফরম্যান্স। ব্যান্ডের দীর্ঘ যাত্রার বিভিন্ন অধ্যায়, শ্রোতাদের প্রিয় গান এবং একাধিক চমক নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ সন্ধ্যা।

বাংলা রকের ইতিহাসে ‘ফসিল্‌স’ শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বরং আবেগ। দুই দশকেরও বেশি সময় ধরে তাদের গান ভালবাসা, স্বপ্ন এবং জীবনের নানা অনুভূতির ভাষা হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম তাদের গানে খুঁজে পেয়েছে নিজের গল্প। সেই কারণেই ‘ফসিল্‌স খাস মহাঝড়’ শুধুমাত্র একটি কনসার্ট নয়, এটি হাজারো অনুরাগীর কাছে এক আবেগঘন মুহূর্ত হতে চলেছে। আর এই উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফসিল্‌স ৭’, যা প্রকাশের পর থেকেই শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছে এবং স্পটিফাইয়ের চার্টে এক নম্বর স্থান দখল করেছে।

তরুণ প্রজন্ম থেকে পেশাজীবী, সঙ্গীতপ্রেমী, সকলের কাছেই ‘ফসিল্‌স’-এর জনপ্রিয়তা আজ এতই যে অনুষ্ঠান শুরু হওয়ার তিন দিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। একক পরিবেশনার ক্ষেত্রে ‘ফসিল্‌স’ বাংলা ব্যান্ড হিসেবে দেশের সঙ্গীতজগতে এক নতুন নজির গড়েছে। এত বিপুল সংখ্যক টিকিট বিক্রির মাধ্যমে তারা এক অনন্য রেকর্ড তৈরি করেছে, যা বাংলা রকের ইতিহাসে এক উল্লেখযোগ্য সাফল্য।

বোঝাই যাচ্ছে গানের জাদু, আলোর ঝলকানি এবং হাজার হাজার মানুষের উন্মাদনায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হবে এক এমন পরিবেশ, যা শুধু দেখার নয়, অনুভব করার।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার পরেই কলকাতা সাক্ষী থাকবে এমন এক সন্ধ্যার, যার কথা শহরের রকপ্রেমীরা বহুদিন মনে রাখবেন।

এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন