Lalbaba Rice Contest

শুধু ড্রাই ফ্রুট নয়, টাটকা ফলের স্বাদে ভাতের থালায় আনুন নতুন চমক!

কমলালেবুর রস আর হরেক ফলের মিষ্টি স্বাদে এই পোলাও বা রাইস খেতে হয় অপূর্ব। বাচ্চা থেকে বয়স্ক, সবারই মন কাড়বে এই পদ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২২
Share:

মিক্সড ফ্রুট রাইস

শুভ্রা সাহা

জেলা: হাওড়া | নাম: মিক্সড ফ্রুট রাইস

কমলালেবুর রস আর হরেক ফলের মিষ্টি স্বাদে এই পোলাও বা রাইস খেতে হয় অপূর্ব। বাচ্চা থেকে বয়স্ক, সবারই মন কাড়বে এই পদ।

উপকরণ:

বাসমতি চাল (৫০০ গ্রাম), আপেল, আঙুর, কমলালেবুর রস ও কোয়া, আমসত্ত্ব, খেজুর, কাজু, আমন্ড, কিশমিশ, বেদানা, ঘি, চিনি, নুন ও গোটা গরম মশলা।

প্রস্তুত প্রণালী:

চাল ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রেখে নুন দিয়ে সেদ্ধ করতে বসান। চাল আধা সেদ্ধ হলে তাতে কমলালেবুর রস মিশিয়ে নিন। ভাত হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করে নিন। কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সব ড্রাই ফ্রুট এবং টাটকা ফলগুলো (বেদানা ছাড়া) হালকা করে সাঁতলে তুলে নিন। এ বার ওই কড়াইতে ভাত দিয়ে ড্রাই ফ্রুটস, ভাজা ফল এবং পরিমাণ মতো নুন-চিনি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। নামানোর আগে উপর থেকে বেদানা ছড়িয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি মিক্সড ফ্রুট রাইস।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন