Benefits of Rice

ভাত মানেই কি কেবল কার্বোহাইড্রেট? সুস্থ শরীরের চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে আপনার রোজকার পাতেই

‘ভাত খেলে মেদ বাড়বে’, ‘ওতে কেবল কার্বোহাইড্রেট’— এই জুজুতে অনেকেই এখন সাদা ধোঁয়া ওঠা থালা থেকে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন অন্য কথা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

সুস্থ থাকার ‘রাইস থেরাপি’

বাঙালির বারো মাসের রুটিনে চাল যেন ধ্রুবক। কিন্তু ইদানীং ফিটনেস আর ডায়েটের রমরমার বাজারে প্রথম কোপটি পড়ছে সেই ভাতের ওপরেই। ‘ভাত খেলে মেদ বাড়বে’, ‘ওতে কেবল কার্বোহাইড্রেট’— এই জুজুতে অনেকেই এখন সাদা ধোঁয়া ওঠা থালা থেকে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, ভাতকে ব্রাত্য করে নয়, বরং চালের সঠিক গুণাগুণ বুঝে পাতে সাজাতে পারলেই মিলবে নিরোগ শরীরের হদিস।

শক্তির উৎস

ভাত মানেই কি কেবল ওজন বৃদ্ধি? আদৌ নয়। ভাত শক্তির প্রধান উৎস এবং সহজপাচ্য। কার্বোহাইড্রেট থাকায় এটি একটি সুষম খাদ্য। পরিমিত পরিমাণে সাদা ভাত খেলে এবং সঙ্গে পর্যাপ্ত শাকসবজি থাকলে তা শরীরে সমপরিমাণ শক্তি জোগাতে সক্ষম।

সুস্থ থাকার ‘রাইস থেরাপি’: কিছু সুলুকসন্ধান

সুস্থ থাকতে ভাত খাওয়ার অভ্যাসে আনুন সামান্য কিছু বদল:

ফ্যান ভাত এবং পান্তা: গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং পেটের অ্যাসিডিটি কমাতে এর জুড়ি মেলা ভার।

খিচুড়ি: চাল আর ডালের যুগলবন্দিতে তৈরি খিচুড়ি একটি সম্পূর্ণ আহার। এই পদ যেমন সুস্বাদু, তেমনই উপাদেয়।

সবজির সঙ্গত: ভাতের পরিমাণ কমিয়ে তাতে প্রচুর পরিমাণে মরসুমি সবজি মিশিয়ে ‘মিক্সড রাইস’ বানিয়ে নিন। এতে কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় থাকে এবং পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে।

সাবধানতা কোথায়?

সমস্যা ভাতে নয়, সমস্যা লুকিয়ে আছে তার পরিমাণে। ডায়েট থেকে ভাতকে একেবারে মুছে না ফেলে, বরং নিয়ন্ত্রিত মাত্রায় পাতে রাখুন। পুষ্টিবিদদের পরামর্শ, রাতের চেয়ে দুপুরে ভাত খাওয়া শরীরের জন্য বেশি সুবিধাজনক। কারণ দিনের বেলায় বিপাক হার বেশি থাকে।

পরিশেষে, খাদ্যতালিকায় ভাত রাখা বা না রাখা আপনার ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু একে কেবল ‘শর্করা’ ভেবে খলনায়ক সাজানোর আগে তার গুণাগুণগুলি ঝালিয়ে নেওয়া প্রয়োজন। এই যেমন লালবাবা চাল। যা শুধু পদের স্বাদই বাড়ায় না। খেয়াল রাখে স্বাস্থ্যেরও। অর্থাৎ লালবাবা চালে আপনি পাবেন স্বাদ এবং স্বাস্থ্য একসঙ্গে। পরিমিতি বোধ আর রান্নার সঠিক শৈলী জানা থাকলে আপনার রোজকার পাতের ওই সাদামাঠা চালই হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন