Biplab Dasgupta Demise

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, বছরকয়েক আগে প্রস্টেটে অস্ত্রোপচার হয়, তার পরে হঠাৎ কী হল?

শুক্রবার ভোর ৬টা ১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৪
Share:

প্রয়াত বিপ্লব দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।

প্রয়াত বাচিকশিল্পী তথা অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার সকাল ৬টা ১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার হঠাৎই শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। সেখানে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

বাচিকশিল্পী, অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে অভিনেতার পরিবারের খুবই বন্ধুত্ব ছিল। সুতপা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে ‘যোগমায়া’ ধারাবাহিকে অভিনয়ও করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। কিন্তু তার পরেই অভিনেতার প্রস্টেটে অস্ত্রোপচার হয়। তার পর থেকেই তাঁর শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাঁর পরিবারের মতে, কিছুটা চিকিৎসাবিভ্রাটও হয়েছিল। দীর্ঘ দিন অসুস্থতার কারণে, অভিনেতা মানসিক ভাবে কিছুটা নাকি ভেঙে পড়েছিলেন বলে জানান। মাঝে কারও ফোনও তুলতেন না সে ভাবে।

পরিবারে তাঁর স্ত্রী এবং মেয়ে রয়েছেন। মেয়ে থাকেন বাইপাসের কাছে। আর বিপ্লব এবং তাঁর স্ত্রী রুমা দাশগুপ্ত থাকতেন দক্ষিণ কলকাতার আবাসনে। দীর্ঘ দিন বহু অনুষ্ঠানে তাঁকে দেখেছেন দর্শক। তার পরে অনেক ধারাবাহিক এবং ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে আসা হবে টেকনিশিয়ান স্টুডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement