আংশিক হাঁটু প্রতিস্থাপন
বর্তমান সময়ে কাউকে তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষই বলেন তিনি হাঁটুর ব্যথায় ভুগছেন। কখনও মাটিতে বসতে কষ্ট হয়, আবার কখনও সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে। এই সবের কারণ হতে পারে হাঁটুর অস্টিওআর্থারাইটিস অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া। তাহলে কী ভাবে আপনার হাঁটুকে রক্ষা করবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বললেন ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর অস্থিরোগ বিশেষজ্ঞ, এমবিবিএস, এমএস (অর্থো), এফআরসিএস (গ্লাসগো), এমএসসি (ট্রমা, সার্জারি), চিকিৎসক রঞ্জন কামিল্যা।
আংশিক হাঁটু প্রতিস্থাপন নিয়ে বিস্তারিত জানালেন অস্থিরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক রঞ্জন কামিল্যা
হাঁটুর অস্টিওআর্থারাইটিস হলে অনেক সময়েই হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পরে এবং প্রতিস্থাপন মানেই সকলে ভাবেন পুরো হাঁটুই বদলাতে হবে। সত্যিই কি তাই?
এখন প্রতিস্থাপনের প্রয়োজন হলে সবার ক্ষেত্রে পুরো হাঁটু বদলানোর দরকার পরে না। হাঁটুর আংশিক প্রতিস্থাপন সম্ভব।
রঞ্জন কামিল্যা বলেন হাঁটুতে তিনটি অংশ থাকে। এবার এই তিনটি অংশের মধ্যে যদি যে কোনও একটি অংশে ভিতরের দিকে ব্যথা হয়, তাহলে পুরো হাঁটু বদলানোর প্রয়োজন পরে না। সেক্ষেত্রে হাঁটুকে আংশিকভাবে বদলানো হয়, অর্থাৎ যেটুকু জায়গায় সমস্যা হয়েছে শুধু সেই জায়গারই প্রতিস্থাপন করা হয়।
পুরো হাঁটু এবং আংশিক হাঁটু প্রতিস্থাপনের মধ্যে পার্থক্য কী?
পুরো হাঁটু প্রতিস্থাপনে গোটা জয়েন্ট সারফেস বদলানো হয়। হাঁটুর মধ্যিখানে যে লিগামেন্ট থাকে তাকেও সরাতে হয়। যার ফলে রোগীদের অনেক সময় মনে হয় এটা তাদের নিজের হাঁটু নয়। কিন্তু আংশিক প্রতিস্থাপনে সবকিছু বদলানোর দরকার পরে না, যার জন্য চলাফেরার সময় কৃত্তিম কিছু একটা হাঁটুতে রয়েছে তা মনে হয় না।
আংশিক প্রতিস্থাপনে সবকিছু বদলানোর দরকার পরে না বলে অস্ত্রোপচারের পর ব্যথাও অনেক কম হয়। যার ফলে, রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এমনকি অস্ত্রোপচারের দিন থেকেই তাদেরকে হাঁটানো হয় ও দুই-তিন দিনের মধ্যেই তারা বাড়ি চলে যেতে পারেন।
‘অ্যাপোলো হাসপাতাল’-এ আধুনিক প্রযুক্তি এবং রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের মাধ্যমে খুব কম কাটাছেঁড়া করে নির্ভুলভাবে হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এমনকি যে ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় তার স্থায়িত্ব অনেক বেশি।
তাই হাঁটু ব্যথা নিয়ে কষ্ট পাবেন না। প্রয়োজন অনুযায়ী আংশিক হাঁটু প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবন আবার ফিরে পাওয়া সম্ভব।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।