প্রেম কী? কখনও তা একলা মুহূর্ত যেখানে প্রেম বহমান জলের মতো, কখনও আবার তা প্রিয় মানুষের আলিঙ্গনের উষ্ণতা। আবার প্রেম মানে ভরসা বা বিশ্বাস যা ধরিত্রীর মতনই আঁকড়ে রাখে প্রিয় মানুষকে। প্রেম সেই সম্পর্ক যা শত বাধা সত্ত্বেও টিকে যায় সময়ের পরীক্ষায় ঠিক যেমন চিরসবুজ অরণ্য।
প্রকৃতির বিভিন্ন উপাদানের মতোই প্রেম জীবনে আনে শান্তি, আনন্দ এবং একে ওপরের প্রতি চিরন্তন বন্ধন। এই ভাবনা থেকেই ‘সেনকো গোল্ড লিমিটেড’ প্রেম দিবস উপলক্ষ্যে নিয়ে এল তাদের নতুন সম্ভার ‘এলিমেন্টস অফ লাভ’।
অহম (ধরিত্রী)
DGR-D000856197 - ১৮ ক্যারেট সোনায় তৈরি এই আংটিটিতে ০.২৬ ক্যারেট হিরে বসানো আছে। মাঝখানে হিরে বসানো অংশটি চারপাশের সোনার নকশার সঙ্গে সুন্দরভাবে মিলেছে।
DTP-D000773633 - পুরুষদের এই ব্রোচটি ১৪ ক্যারেট সোনায় তৈরি এবং এতে ০.৬৫ ক্যারেট হিরে বসানো আছে। খোদাই করা সোনার নকশা, সঙ্গে হিরের ঝলক এই ব্রোচটিকে করে তুলেছে অতুলনীয়।
DWR-D000857703 - এই ব্রেসলেটটি ১৪ ক্যারেট সোনায় তৈরি এবং এতে ৩.৮ ক্যারেট হিরে বসানো আছে। মজবুত এই ব্রেসলেটটি আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে অনবদ্য।
পারফেক্ট লাভ (আগুন)
DGR-SAD0007778 - সূক্ষ্ম কারুকার্যে তৈরি এই আংটিটি ১৮ ক্যারেট সোনায় বানানো এবং এতে ০.৩১ ক্যারেট হিরে রয়েছে। চিরকালীন নকশার সঙ্গে জ্যামিতিকভাবে সাজানো হিরে এটিকে দিয়েছে এক আকর্ষণীয় সৌন্দর্য।
DLR-D000821416 - এই ১৮ ক্যারেট সোনার আংটিতে রয়েছে ০.১৬ ক্যারেট হিরে। সোনা এবং হিরের কারুকার্যে তৈরি এই আংটি আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয়।
সেনকো (অরণ্য)
DC-D000841422 - ১৪ ক্যারাট সোনায় তৈরি এই চুড়িগুলিতে রয়েছে ১.৪৫ ক্যারেট হিরে। সূক্ষ্ম কাজের ছোঁয়ায় এই চুরিগুলি ঐতিহ্য এবং আধুনিক সৌন্দর্যের সুন্দর এক মেলবন্ধন তুলে ধরে।
DGN-D000772055, DTGN-D000772056 - এই ১৪ ক্যারেট সোনার নেকলেসে ০.৯১ ক্যারেট হিরে বসানো আছে। জ্যামিতিক নকশার হিরে-খচিত পেনডেন্টের সঙ্গে গাঢ় নীল পাথর নেকলেসটিকে করে তুলেছে রাজকীয়।
DGN-D000817434, DTGN-D000817435 - ক্লাসিক নকশার আধুনিক রূপে তৈরি এই ১৪ ক্যারেট রোজ় গোল্ডের নেকলেসে ৩.১৬ ক্যারেট হিরে বসানো আছে, যা গাঢ় নীল পাথরের ছোঁয়ায় আরও আকর্ষণীয় হয়েছে। এর সঙ্গে রয়েছে ০.৬ ক্যারেট হিরে বসানো কানের দুল, যা একই নকশাকে বজায় রেখে পুরো সেটটিকে করেছে অনন্য।
DLR-D000851630 - ৯ ক্যারেট সোনায় তৈরি এই আংটিতে ০.১৬ ক্যারেট হিরে বসানো আছে, যা এর সৌন্দর্য্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। হালকা অথচ আধুনিক নকশায় তৈরি এই আংটি প্রতিদিনের সাজে সহজেই উজ্জ্বলতা যোগ করে।
DNB-D000815847 - এই ১৪ ক্যারেট সোনার চুড়িতে ০.৩৭ ক্যারেট হিরে সুন্দরভাবে বসানো আছে, যা এর নকশাকে করেছে আরও আকর্ষণীয়।
এভারলাইট (জল)
DGN-D000839548, DTGN-D000839549 - এই নেকলেসে ১.৪৩ ক্যারেট হিরে বসানো আছে, যা গলার রেখা বরাবর সুন্দর আকৃতি তৈরি করে এবং আপনার আভিজাত্যকে ফুটিয়ে তোলে। এর সঙ্গে রয়েছে ০.১২ ক্যারেট হিরে বসানো কানের দুল। পুরো সেটটি হালকা, অভিব্যক্তিপূর্ণ এবং সহজেই মার্জিত এক সৌন্দর্য্য এনে দেয়।
DGR-D000765148 - ১৮ ক্যারেট সোনার এই আংটিতে ০.৪৫ ক্যারেট হিরে বসানো আছে। পরিপাটি নকশার এই গয়নাটি রুচিশীলতা এবং চিরকালীন আভিজাত্যের কথা বলে।
DPN-D000869377 - ৯ ক্যারেট সোনায় বানানো এই ইনফিনিটি ডায়মন্ড পেনডেন্টটি এক অনন্য আকর্ষণ তৈরি করে। এতে ০.১৭ ক্যারেট হিরে বসানো আছে, যা চিরকালীন আভিজাত্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া এনে দেয়। এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সেনকো গোল্ড লিমিটেড’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।