Viral Video

গোপনে মা-বাবার স্বপ্ন পূরণ! জানতে পেরে তরুণী কন্যাকে কুর্নিশ জন্মদাত্রীর! ভিডিয়ো দেখে প্রশংসা নেটপাড়ায়

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মা-বাবাকে বিদেশ ঘুরতে যাওয়ার কথা বলে চমকে দিয়েছেন ওই তরুণী। তাঁর মা প্রথমে ভেবেছিলেন যে তাঁরা মুম্বই ঘুরতে যাচ্ছেন। তরুণী বিদেশভ্রমণের টিকিট হাতে তুলে দেওয়ার পরেও বিস্ময়ের ঘোর কাটছিল না তরুণীর মায়ের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রত্যেক মানুষের সফলতার নেপথ্যে মা-বাবার অবদান অনস্বীকার্য। সন্তানকে বড় করে তোলার জন্য অনেক ত্যাগ করে থাকেন মা-বাবা। আর সেই সন্তান যখন বড় হয়ে মা-বাবার কোনও ইচ্ছা পূরণ করে, তখন তাঁরা এক অন্য রকম আনন্দ পান। সম্প্রতি এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, মা-বাবাকে বিদেশ ঘুরতে যাওয়ার কথা বলে চমকে দিয়েছেন ওই তরুণী। তা দেখে তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী তাঁর মাকে জিজ্ঞাসা করছেল, “মা, ঘুরতে যাবে?” তাঁর মা উত্তর দেন, “হ্যাঁ।” তরুণী তখন আবার জিজ্ঞাসা করেন তিনি কোথায় যেতে চান, তখন তাঁর মা বলেন, “মুম্বই যাব।” এর পর ওই তরুণী একটি টিকিট তাঁর মায়ের হাতে তুলে দেন। টিকিটটির দিকে তাকিয়ে তাঁর মা অবাক হয়ে পড়েন, “নতুন দিল্লি থেকে কুয়ালালামপুর।” বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। তরুণী তখন জিজ্ঞাসা করেন, কুয়ালালামপুর কোথায় এবং তাঁর মা বলেন যে তিনি জানেন না। তখন তাঁর মেয়ে তাঁকে জানান যে তাঁরা মালয়শিয়া যাচ্ছেন। এই চমক বিশ্বাস করতে না পেরে তরুণীর মা বার বার জিজ্ঞেস করতে থাকেন এটা সত্যি কি না, এবং অবশেষে হেসে ওঠেন। মেয়ের দিকে তাকিয়ে স্যালুটের ভঙ্গিও করেন। ভিডিয়োয় তরুণীর বাবাকে অবশ্য দেখা যায়নি।

ভিডিয়োটির ক্যাপশনে তরুণী লিখেছেন, বাবা-মাকে প্রথম বার বিদেশে নিয়ে যাওয়াটা তাঁর কাছে সব কিছু ছিল। আরও লেখা হয়েছে যে, মা-বাবাকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা থেকে অবশেষে তা বাস্তবে রূপ দেওয়াটা জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। শেষে তাঁদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে যে খরচ করা প্রতিটি পয়সা সার্থক। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামের ‘দ্যগার্লইনসিলুয়েট’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রায় সাড়ে ১৪ হাজার বার দেখা হয়েছে। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। তরুণীকে সাধুবাদ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই বলেছেন যে, প্রথম বার বাবা-মাকে এমন একটি স্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার আনন্দের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। এক নেটাগরিক লিখেছেন, “জীবনে জয়ী হওয়াটা দেখতে এমনই হয়। তোমার জন্য গর্বিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement