ফেসবুকের প্রয়াস

শুধুই বন্ধুদের বা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি নয়। নয় শুধুই আনন্দ-সংবাদ। জমানো দুঃখ বা হতাশা প্রকাশ করতেও অনেকে বেছে নিচ্ছেন ফেসবুকের দেওয়াল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৮:০৩
Share:

শুধুই বন্ধুদের বা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি নয়। নয় শুধুই আনন্দ-সংবাদ। জমানো দুঃখ বা হতাশা প্রকাশ করতেও অনেকে বেছে নিচ্ছেন ফেসবুকের দেওয়াল। এ বার তাঁদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে ফেসবুকও। সংস্থার দাবি, ভারতে আত্মহত্যার ঘটনা প্রতিরোধে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এগোচ্ছে তারা। ফেসবুকে কারও লেখা পড়ে তাঁর মানসিক অবস্থা নিয়ে চিন্তিত হতে পারেন অন্যরা। সংস্থার দাবি, তখন ফেসবুককে জানালে, সেই লেখা খতিয়ে দেখে তার ভিত্তিতে লেখকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement