Amazon

‘কুইক কমার্স’ ব্যবসায় পা রাখল আমাজ়ন, পরিষেবা শুরু দেশের ১০০ শহরে

পরিসংখ্যান বলছে, ভারতে ‘কুইক কমার্স’-এর সম্ভাবনা বিপুল। তবে আগে এই বাজারে পণ্য পৌঁছে দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে প্রতিযোগিতায় নামত সংস্থাগুলি। তাতে তাড়াহুড়ো করতে গিয়ে পণ্য পৌঁছে দেওয়ার বহু কর্মী দুর্ঘটনার কবলে পড়ায় তাঁদের দাবি মেনে এখন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার নিয়ম উঠে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:০৬
Share:

— প্রতীকী চিত্র।

অনলাইন বাজারে কেনা পণ্য খুব অল্প সময়ের মধ্যে ক্রেতার দরজায় পৌঁছে দেওয়ার পরিষেবা অর্থাৎ ‘কুইক কমার্স সার্ভিস’-এ পা রাখল অ্যামাজ়ন ইন্ডিয়া। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজ়ন নাও’। অ্যামাজ়নের দাবি, এই পরিষেবার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে গ্রাহকেরা বাড়িতে বসে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং মুদি দ্রব্যের কেনাকাটা করতে পারবেন। কলকাতা, চেন্নাই, জয়পুর, কানপুর, কোচির মতো সারা দেশের মোট ১০০টি শহরে তা চালু করা হচ্ছে। এর আগে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরে ‘পাইলট’ প্রকল্প হিসেবে এই পরিষেবা শুরু করা হয়।

পরিসংখ্যান বলছে, ভারতে ‘কুইক কমার্স’-এর সম্ভাবনা বিপুল। তবে আগে এই বাজারে পণ্য পৌঁছে দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে প্রতিযোগিতায় নামত সংস্থাগুলি। তাতে তাড়াহুড়ো করতে গিয়ে পণ্য পৌঁছে দেওয়ার বহু কর্মী দুর্ঘটনার কবলে পড়ায় তাঁদের দাবি মেনে এখন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার নিয়ম উঠে গিয়েছে। এই বাজারে এখন পরিষেবা দেয় সুইগির ইনস্টামার্ট, ফ্লিপকার্টের মিনিটস, জ়েপ্টো, ব্লিঙ্কিট, বিগ বাস্কেটের মতো সংস্থা।

অ্যামাজ়নের দাবি, কুইক কমার্সের ক্ষেত্রে ব্যবসা প্রসারের লক্ষ্যে তারা ২৮০০ কোটি টাকার বেশি লগ্নি করেছে। তাদের পরিষেবা দেওয়ার জায়গাগুলিতে ১০০০টিরও বেশি ডার্ক স্টোর (ই কমার্স সংস্থার পণ্য রাখা এবং বণ্টনের গুদাম) খোলা হবে।সংস্থার কর্তা হর্ষ গয়াল জানান, আপাতত দেশের প্রধান ১০০টি শহরকে বেছে নেওয়া হয়েছে বটে। তবে খুব শীঘ্রই আরও অনেক ছোট-বড় শহরে কুইক কমার্স পরিষেবা চালু করে দেবে অ্যামাজ়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন