Fuel Crisis

পেট্রলে মেশানো যাবে আরও বেশি ইথানল, জ্বালানি সঙ্কটের মধ্যে ঘোষণা কেন্দ্রের

এ দিন পণ্যের মান নিয়ন্ত্রক ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ ই২২, ই২৫, ই২৭ এবং ই৩০ পেট্রল নিয়ে নির্দেশিকা জারি করেছে। এখন দেশে ই২০ পেট্রল ব্যবহৃত হয়। যেখানে ইথানলের পরিমাণ ২০%। সেটাই ২২%-৩০% করার কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:২৮
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার অশান্তি বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়িয়েছে। ফলে দেশেও এক সপ্তাহের মধ্যে দু’বার পেট্রল-ডিজ়েলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এ বার আমদানি খরচে রাশ টানতে পেট্রলে আরও বেশি ইথানল মেশানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পেট্রলের সঙ্গে ৩০% পর্যন্ত ইথানল মেশানো যাবে। আগামী দিনে তা আরও বাড়বে। প্রসঙ্গত, আখ, গম থেকে প্রাপ্ত ইথানলই পেট্রলে মেশানো হয়।

এ দিন পণ্যের মান নিয়ন্ত্রক ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ ই২২, ই২৫, ই২৭ এবং ই৩০ পেট্রল নিয়ে নির্দেশিকা জারি করেছে। এখন দেশে ই২০ পেট্রল ব্যবহৃত হয়। যেখানে ইথানলের পরিমাণ ২০%। সেটাই ২২%-৩০% করার কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, নির্দেশিকা জারি মানেই সঙ্গে-সঙ্গে এই পেট্রল বাজারে আসবে, তা নয়। বেশ কিছু দিন সময় লাগবে। নির্দিষ্ট কোনও সময়সীমাও বেঁধে দেয়নি সরকার। সূত্রের খবর, পরিবেশ দূষণ এবং জ্বালানি আমদানির খরচ কমাতে আগামী দিনে ৮৫% পর্যন্ত ইথানল মেশানোর বিষয়টিও খতিয়ে দেখছে তারা।

এর আগে ক্রেতাদের একাংশ এবং গাড়ি শিল্প অভিযোগ তুলেছিল, ইথানল মিশ্রিত তেল ব্যবহার করলে দ্রুত গাড়ির যন্ত্রাংশ খারাপ হবে। কমবে মাইলেজ (লিটারে যতটা চলে গাড়ি)। যা উড়িয়েছে কেন্দ্র। বেশি ইথানল মেশানোর নির্দেশিকা এনে সেই বার্তাই আরও জোরালো ভাবে দেওয়া হল বলে মনে করছে সংশ্লিষ্ট সব পক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন